1. admin@mhnews24.com : admin :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় ষষ্ঠ ড. আহমেদ আত-তাইয়েব, জ্ঞান ও মানবতার এক বৈশ্বিক কণ্ঠস্বর কাঠালিয়া থানার নতুন ওসি হলেন জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান গাজীপুরে মহাসড়ক আটকিয়ে শ্রমিকদের বিক্ষোভ বগুড়ায় বাংলাদেশ সমাচারের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা মাদকমুক্ত সমাজ গঠনে শেখেরকোলা ইউনিয়ন বিএনপির ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কচুয়া উপজেলা কেন্দ্রীয় মন্দির ও শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রম কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত কালিয়াকৈরের চার কৃতী সন্তান পেলেন গুরুত্বপূর্ণ দায়িত্ব অভিনন্দন কাঠালিয়া থানার নতুন অফিসার ইনচার্জ জনাব মেহেদী হাসানকে কটিয়াদীতে ছাদে খেলতে গিয়ে নিচে পরে ৩য় শ্রেণির শিক্ষার্থী নিহত দুবাইয়ে পরিচয় ও প্রেম, কেরালার তরুণী এখন ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জে অবস্থান করছে

নেত্রকোনার মোহনগঞ্জে জিনিয়াস স্কলারশিপ বৃত্তি পরীক্ষা,অংশ নিল ১৮০ শিক্ষার্থী

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৩৩ বার পঠিত

সোহেল খান দূর্জয়-নেত্রকোনা :

নেত্রকোনার মোহনগঞ্জে জিনিয়াস স্কলারশিপ অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার পাঁচটি কিন্ডারগার্টেনের ১৮০ জন শিক্ষার্থী অংশ নেয়। শনিবার (১৪ নভেম্বর) পৌরশহরের মহিলা কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত চলে পরীক্ষা। জিনিয়াস স্কলারশিপ অ্যাসোসিয়েশন এই পরীক্ষার আয়োজন করে। এতে লিটল স্টার কিন্ডারগার্টেন, ভাটিবাংলা কিন্ডারগার্টেন, ঢাকা উত্তর মডেল স্কুল, জিনিয়াস কিন্ডারগার্টেন ও ন্যাশনাল প্রি ক্যাডেট স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়।

আয়োজকেরা জানান, ২০১৬ সাল থেকে প্রতিবছর জিনিয়াস স্কলারশিপ অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ বৃত্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের পাশাপাশি পড়াশোনায় আগ্রহ ও প্রতিযোগিতামূলক মনোভাব বাড়ানোর লক্ষ্য রয়েছে। পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ট্যালেন্টপুল ও সাধারণ—এই দুই ক্যাটাগরিতে বৃত্তি দেওয়া হবে। পরবর্তী সময়ে আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হবে।

জিনিয়াস স্কলারশিপ অ্যাসোসিয়েশনের পরিচালক ও ন্যাশনাল প্রি ক্যাডেট স্কুলের অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার বলেন, ‘শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি হলে তারা ভবিষ্যতে ভালো ফলাফল করতে উৎসাহিত হবে। প্রতিবছর এ আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।’

অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল হাদী হৃদয় বলেন, ‘শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের পাশাপাশি মেধাবীদের উৎসাহিত করাই আমাদের মূল উদ্দেশ্য। পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৮০ জন শিক্ষার্থীর অংশগ্রহণ আমাদের আয়োজনকে উৎসাহিত করেছে। ভবিষ্যতে আরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীকে এ কার্যক্রমের আওতায় আনার চেষ্টা থাকবে।’ এ সময় জিনিয়াস স্কলারশিপ অ্যাসোসিয়েশনের পরিচালক ফারুক আহমেদ তালুকদার, সভাপতি আব্দুল্লাহ আল হাদী হৃদয়সহ অংশগ্রহণকারী পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।১৪/১১/২৬ ইং

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24