1. admin@mhnews24.com : admin :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় ষষ্ঠ ড. আহমেদ আত-তাইয়েব, জ্ঞান ও মানবতার এক বৈশ্বিক কণ্ঠস্বর কাঠালিয়া থানার নতুন ওসি হলেন জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান গাজীপুরে মহাসড়ক আটকিয়ে শ্রমিকদের বিক্ষোভ বগুড়ায় বাংলাদেশ সমাচারের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা মাদকমুক্ত সমাজ গঠনে শেখেরকোলা ইউনিয়ন বিএনপির ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কচুয়া উপজেলা কেন্দ্রীয় মন্দির ও শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রম কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত কালিয়াকৈরের চার কৃতী সন্তান পেলেন গুরুত্বপূর্ণ দায়িত্ব অভিনন্দন কাঠালিয়া থানার নতুন অফিসার ইনচার্জ জনাব মেহেদী হাসানকে কটিয়াদীতে ছাদে খেলতে গিয়ে নিচে পরে ৩য় শ্রেণির শিক্ষার্থী নিহত দুবাইয়ে পরিচয় ও প্রেম, কেরালার তরুণী এখন ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জে অবস্থান করছে

দুবাইয়ে পরিচয় ও প্রেম, কেরালার তরুণী এখন ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জে অবস্থান করছে

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ২৮ বার পঠিত

মো. আরফান আলী :
দুবাইয়ের একটি রেস্তোরাঁয় কাজের সুবাদে পরিচয়, অতঃপর প্রেম এবং আদালতে পরিণয়—এই ভালোবাসার টানেই ভারতের কেরালা রাজ্য থেকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার স্বামীর বাড়িতে চলে এসেছেন অশ্বিনী নামের এক তরুণী। ভিনদেশি এই বধূকে একনজর দেখতে প্রতিদিন ভিড় করছেন এলাকার কৌতূহলী মানুষ।

​জানা গেছে, পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নের হাজীপাড়া গ্রামের বাসিন্দা মাসুদ রানা জীবিকার তাগিদে ২০২১ সালের শেষ দিকে দুবাই যান। সেখানে একটি রেস্তোরাঁয় কাজ শুরু করার প্রায় তিন বছর পর একই প্রতিষ্ঠানে ক্যাশিয়ার হিসেবে যোগ দেন কেরালার তরুণী অশ্বিনী। কর্মক্ষেত্রেই তাদের মধ্যে পরিচয় ও ঘনিষ্ঠতা গড়ে ওঠে, যা পরে রূপ নেয় প্রেমে।

​মাসুদ রানা জানান, দুবাইয়ের আদালতে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তারা বিয়ে করেন। এরপর দুবাইয়ে বাসা ভাড়া নিয়ে প্রায় দুই বছর ধরে সংসার করছেন। সম্প্রতি রানা দেশে ফেরার পর অশ্বিনীও ভারত হয়ে পীরগঞ্জে স্বামীর বাড়িতে এসে পৌঁছান।
​নিজের অনুভূতি প্রকাশ করে অশ্বিনী বলেন, রানার সঙ্গে পরিচয়ের পর থেকেই দুজনের বোঝাপড়া ভালো হয় এবং নিজেদের পছন্দের ভিত্তিতেই তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। তাঁর পরিবার এই সম্পর্ক ও বিয়ে মেনে নিয়েছে জানিয়ে তিনি বলেন, শ্বশুরবাড়ির সবাই অত্যন্ত ভালো মানুষ এবং তাঁরা তাঁকে উষ্ণভাবে আপন করে নিয়েছেন। রানাকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত।
​রান্নার মা জানান, ছেলের সঙ্গে ভিনদেশি এই তরুণীর প্রেমের বিষয়টি জানার পর পরিবার তা সাদরে গ্রহণ করে। পুত্রবধূকে পরিবারের একজন সদস্য হিসেবে বরণ করে নেওয়া হয়েছে বলেও জানান তিনি। পারিবারিক সূত্রে জানা যায়, অশ্বিনী স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

​ভিনদেশি এই তরুণীর আগমন এবং দুই সংস্কৃতির মানুষের এই মেলবন্ধন পুরো এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24