1. admin@mhnews24.com : admin :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় ষষ্ঠ ড. আহমেদ আত-তাইয়েব, জ্ঞান ও মানবতার এক বৈশ্বিক কণ্ঠস্বর কাঠালিয়া থানার নতুন ওসি হলেন জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান গাজীপুরে মহাসড়ক আটকিয়ে শ্রমিকদের বিক্ষোভ বগুড়ায় বাংলাদেশ সমাচারের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা মাদকমুক্ত সমাজ গঠনে শেখেরকোলা ইউনিয়ন বিএনপির ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কচুয়া উপজেলা কেন্দ্রীয় মন্দির ও শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রম কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত কালিয়াকৈরের চার কৃতী সন্তান পেলেন গুরুত্বপূর্ণ দায়িত্ব অভিনন্দন কাঠালিয়া থানার নতুন অফিসার ইনচার্জ জনাব মেহেদী হাসানকে কটিয়াদীতে ছাদে খেলতে গিয়ে নিচে পরে ৩য় শ্রেণির শিক্ষার্থী নিহত দুবাইয়ে পরিচয় ও প্রেম, কেরালার তরুণী এখন ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জে অবস্থান করছে

কচুয়া উপজেলা কেন্দ্রীয় মন্দির ও শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রম কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৪৪ বার পঠিত

​নিজস্ব সংবাদদাতা, কচুয়া (বাগেরহাট):

বাগেরহাটের কচুয়া উপজেলা কেন্দ্রীয় মন্দির ও শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রম কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ নভেম্বর শনিবার সকাল সাড়ে ১১টায় মন্দির চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়।

​কমিটির সাধারণ সম্পাদক ও অবসরপ্রাপ্ত প্রফেসর নন্দকিশোর সাহার সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কেন্দ্রীয় মন্দির কমিটির সভাপতি আমির সালমান রনির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্দির কমিটির প্রধান উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব স্বপন কুমার মণ্ডল।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মন্দির কমিটির উপদেষ্টা শিক্ষক নিত্যরঞ্জন ঘোষ, অর্থ সম্পাদক শিক্ষক রথীন্দ্রনাথ সাহা, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মনোজ কুমার সাহা, নিলয় কিশোর সাহা, আশীষ কুমার বিশ্বাস, মাধবী রানী শীল, গৌতম গোপাল সাহা, প্রভাত চন্দ্র সাহা, আঁখি সাহা ও অনুপা হালদারসহ উপজেলা কেন্দ্রীয় মন্দির কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

​সভায় মন্দিরের সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মন্দির কমিটির সভাপতি আমির সালমান রনি তার বক্তব্যে বলেন, “মন্দিরের সার্বিক উন্নয়নের জন্য একটি সুনির্দিষ্ট মাস্টারপ্ল্যান তৈরি করে পর্যায়ক্রমে কাজ এগিয়ে নিতে হবে। আমি আমার সাধ্যমতো আপনাদের সর্বাত্মক সহযোগিতা করব।”
আয়শা সিদ্দিকিয়া বুলু
নিজস্ব সংবাদদাতা
কচুয়া বাগেরহাট।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24