1. admin@mhnews24.com : admin :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় ষষ্ঠ ড. আহমেদ আত-তাইয়েব, জ্ঞান ও মানবতার এক বৈশ্বিক কণ্ঠস্বর কাঠালিয়া থানার নতুন ওসি হলেন জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান গাজীপুরে মহাসড়ক আটকিয়ে শ্রমিকদের বিক্ষোভ বগুড়ায় বাংলাদেশ সমাচারের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা মাদকমুক্ত সমাজ গঠনে শেখেরকোলা ইউনিয়ন বিএনপির ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কচুয়া উপজেলা কেন্দ্রীয় মন্দির ও শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রম কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত কালিয়াকৈরের চার কৃতী সন্তান পেলেন গুরুত্বপূর্ণ দায়িত্ব অভিনন্দন কাঠালিয়া থানার নতুন অফিসার ইনচার্জ জনাব মেহেদী হাসানকে কটিয়াদীতে ছাদে খেলতে গিয়ে নিচে পরে ৩য় শ্রেণির শিক্ষার্থী নিহত দুবাইয়ে পরিচয় ও প্রেম, কেরালার তরুণী এখন ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জে অবস্থান করছে

গাজীপুরে মহাসড়ক আটকিয়ে শ্রমিকদের বিক্ষোভ

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ২৫ বার পঠিত

মোঃ মাহাবুল ইসলাম অভি গাজীপুর প্রতিনিধি
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে একটি পোশাক তৈরি কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু হয়। এক পর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এতেও ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

কারখানা শ্রমিক ও পুলিশ জানায়, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকার ট্রপিক্যাল ও পূর্বচন্দ্রা এলাকার এপেক্স লেন্জারী নামের একটি পোশাক তৈরি কারখানার শ্রমিকরা গত বৃহস্পতিবার আন্দোলন শুরু করে। সেদিন পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেন্ডে নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দয়ে। সে সময়ে বেশ কয়েকজন শ্রমিক আহত হয়। শনিবার সকালে তাদের কারখানায় গুজব ছড়িয়ে পড়ে আহত এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সেই গুজবে শ্রমিকরা শনিবার সকালে কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করে।

এক পর্যায়ে তারা কারখানার অদুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে ওই মহাসড়কের দুই দিকেই যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ, কালিয়াকৈর থানা পুলিশ ও বিজিবি সদস্য ঘটনাস্থলে এসে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলে সমাধান করার চেষ্টা করে। এতে শ্রমিকরা উত্তেজিত হয়ে উঠে।

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, তারা গুজব ছড়িয়ে আন্দোলন করছে। কিন্তু মূল ইস্যু বেতন বৃদ্ধি করা। আশপাশের সাত থেকে আটটি কারখানার শ্রমিকরা রাস্তায় নেমেছে। আধার ঘন্টা ধরে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24