1. admin@mhnews24.com : admin :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় ষষ্ঠ ড. আহমেদ আত-তাইয়েব, জ্ঞান ও মানবতার এক বৈশ্বিক কণ্ঠস্বর কাঠালিয়া থানার নতুন ওসি হলেন জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান গাজীপুরে মহাসড়ক আটকিয়ে শ্রমিকদের বিক্ষোভ বগুড়ায় বাংলাদেশ সমাচারের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা মাদকমুক্ত সমাজ গঠনে শেখেরকোলা ইউনিয়ন বিএনপির ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কচুয়া উপজেলা কেন্দ্রীয় মন্দির ও শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রম কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত কালিয়াকৈরের চার কৃতী সন্তান পেলেন গুরুত্বপূর্ণ দায়িত্ব অভিনন্দন কাঠালিয়া থানার নতুন অফিসার ইনচার্জ জনাব মেহেদী হাসানকে কটিয়াদীতে ছাদে খেলতে গিয়ে নিচে পরে ৩য় শ্রেণির শিক্ষার্থী নিহত দুবাইয়ে পরিচয় ও প্রেম, কেরালার তরুণী এখন ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জে অবস্থান করছে

কাঠালিয়া থানার নতুন ওসি হলেন জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ২৮ বার পঠিত

মোঃ ইমরান মুন্সি,জেলা প্রতিনিধি ঝালকাঠি:

​ঝালকাঠির কাঠালিয়া থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মেহেদী হাসানকে।

​শনিবার (১৪ নভেম্বর) ঝালকাঠির পুলিশ সুপার মেরিন সুলতানার স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে ঝালকাঠি সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) থেকে পদোন্নতি দিয়ে কাঠালিয়া থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

​এর আগে তিনি ঝালকাঠি সদর থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছেন। কর্মক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ গত বছর (২০২৫ সালে) তিনি ঝালকাঠি জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) নির্বাচিত হন। তৎকালীন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় তার এই সাফল্যের জন্য তাকে বিশেষ পুরস্কার প্রদান করেন। সূত্রমতে, জেলার বিভিন্ন থানার সার্বিক কর্মতৎপরতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখায় তাকে এই শ্রেষ্ঠত্ব প্রদান করা হয়েছিল।

​এদিকে, কাঠালিয়া থানায় মো. মেহেদী হাসানের নতুন কর্মস্থলে আগমনকে কেন্দ্র করে স্থানীয় সাধারণ মানুষ ও সচেতন মহলের মধ্যে ইতিবাচক প্রত্যাশার সৃষ্টি হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণে তিনি তাঁর পূর্বের অভিজ্ঞতার আলোকে কার্যকর ভূমিকা রাখবেন—এমনটাই প্রত্যাশা সকলের।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24