1. admin@mhnews24.com : admin :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সৌদি আরব মক্কার নওজায় কুয়েতির মসজিদের পাশে প্রবাসীদের আস্থার ঠিকানা ‘RAWALHEL HOSPITALITY RESTAURANT’ ভোলাহাট সরকারী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দায়িত্বে সফিকুল ইসলাম তোতা! বিদায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামাল উদ্দিন পত্নীতলায় বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ও ফায়ারডিল সিরাপসহ মোটরসাইকেল উদ্ধার দিনাজপুরে টিআরসি নিয়োগের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন নিষিদ্ধ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে আগুন সন্ত্রাসের প্রতিবাদে মশাল মিছিল করেছে বিএনপির অঙ্গ সংগঠন কাঁঠালিয়ায় বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতে ৫ জনের ৫ লাখ টাকা জরিমানা কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দুর্বৃত্তরা আমড়াতলীতে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে শাহীন, ভোটের মাঠে হিসাব পাল্টানোর আভাস প্রতিকূলতা পেরিয়ে প্রতিশ্রুতি পূরণ: গ্রাহকদের হাতে সাফ কবলা দলিল হস্তান্তর করল ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট টেকনাফে দেড় লাখ ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৪ কোটি টাকা

যাদুকাটা নদীর তীর কাটার গডফাদার ২৯ মামলার পলাতক আসামি ‘রানু মেম্বার’ গ্রেফতার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৫৮ বার পঠিত

‎আমির হোসেন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
‎
সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা নদীর তীর কেটে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির মূল হোতা (‘গডফাদার’) এবং ২৯টি মামলার পলাতক আসামি মো. রানু মেম্বারকে গ্রেফতার করেছে পুলিশ।
‎​
আজ সোমবার (১৬ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ঘাগটিয়া এলাকা থেকে তাহিরপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

‎​পুলিশ সূত্রে জানা যায়, রানু মেম্বারের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে মোট ২৯টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে ঘাগটিয়া এলাকা থেকে আটক করতে সক্ষম হয়।
‎​
এদিকে, যাদুকাটা নদীর তীর কাটা চক্রের মূল হোতা রানু মেম্বার গ্রেফতার হলেও এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে তার প্রধান সহযোগী ও ছোট ভাই রুবেল ও গরকাঠি গ্রামের শফিক সর্দার ও কিরণ সর্দার।
‎
‎​স্থানীয় পরিবেশকর্মী ও এলাকাবাসী এই গ্রেফতারে সন্তোষ প্রকাশ করে জানিয়েছেন, রানু মেম্বারের মতো প্রভাবশালীরা দীর্ঘদিন ধরে অবাধে যাদুকাটা নদীর তীর কেটে পরিবেশ ধ্বংস করে আসছিল।

নদী রক্ষা এবং এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রানুর ছোট ভাই রুবেলসহ এই চক্রের অন্য সব সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
‎​
তাহিরপুর থানার পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত রানু মেম্বারের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। পাশাপাশি পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24