1. admin@mhnews24.com : admin :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সৌদি আরব মক্কার নওজায় কুয়েতির মসজিদের পাশে প্রবাসীদের আস্থার ঠিকানা ‘RAWALHEL HOSPITALITY RESTAURANT’ ভোলাহাট সরকারী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দায়িত্বে সফিকুল ইসলাম তোতা! বিদায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামাল উদ্দিন পত্নীতলায় বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ও ফায়ারডিল সিরাপসহ মোটরসাইকেল উদ্ধার দিনাজপুরে টিআরসি নিয়োগের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন নিষিদ্ধ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে আগুন সন্ত্রাসের প্রতিবাদে মশাল মিছিল করেছে বিএনপির অঙ্গ সংগঠন কাঁঠালিয়ায় বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতে ৫ জনের ৫ লাখ টাকা জরিমানা কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দুর্বৃত্তরা আমড়াতলীতে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে শাহীন, ভোটের মাঠে হিসাব পাল্টানোর আভাস প্রতিকূলতা পেরিয়ে প্রতিশ্রুতি পূরণ: গ্রাহকদের হাতে সাফ কবলা দলিল হস্তান্তর করল ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট টেকনাফে দেড় লাখ ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৪ কোটি টাকা

পাঁচবিবিতে ৫৮ বোতল ভারতীয় ফেয়ারডিলসহ মাদক কারবারি আটক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৩০ বার পঠিত

মোকছেদুল ইসলাম,
জেলা প্রতিনিধি: নওগাঁ

জয়পুরহাটের পাঁচবিবিতে অভিযান চালিয়ে ৫৮ বোতল ভারতীয় ফেয়ারডিল ও একটি মোটরসাইকেলসহ মোঃ মনিরুল ইসলাম (৩৪) নামে এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১৬ নভেম্বর ২০২৬) রাত ৯টার দিকে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধীন কড়িয়া বিওপির একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, কড়িয়া বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পরিচালিত অভিযানে সীমান্ত পিলার ২৭৮/এমপি থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাঁচবিবি উপজেলার তিন রাস্তার মোড়ের দরগা নামক স্থান থেকে ওই মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫৮ বোতল ভারতীয় ফেয়ারডিল ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আটক মোঃ মনিরুল ইসলাম জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার পশ্চিম কড়িয়া গ্রামের মোঃ মোফাজ্জেল হোসেনের ছেলে।

বিজিবি জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে পাঁচবিবি থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। জব্দ করা মালামালসহ তাকে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গঠনে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24