1. admin@mhnews24.com : admin :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সৌদি আরব মক্কার নওজায় কুয়েতির মসজিদের পাশে প্রবাসীদের আস্থার ঠিকানা ‘RAWALHEL HOSPITALITY RESTAURANT’ ভোলাহাট সরকারী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দায়িত্বে সফিকুল ইসলাম তোতা! বিদায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামাল উদ্দিন পত্নীতলায় বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ও ফায়ারডিল সিরাপসহ মোটরসাইকেল উদ্ধার দিনাজপুরে টিআরসি নিয়োগের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন নিষিদ্ধ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে আগুন সন্ত্রাসের প্রতিবাদে মশাল মিছিল করেছে বিএনপির অঙ্গ সংগঠন কাঁঠালিয়ায় বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতে ৫ জনের ৫ লাখ টাকা জরিমানা কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দুর্বৃত্তরা আমড়াতলীতে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে শাহীন, ভোটের মাঠে হিসাব পাল্টানোর আভাস প্রতিকূলতা পেরিয়ে প্রতিশ্রুতি পূরণ: গ্রাহকদের হাতে সাফ কবলা দলিল হস্তান্তর করল ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট টেকনাফে দেড় লাখ ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৪ কোটি টাকা

উখিয়ায় মাস্টার মুজিব হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হাশিম মাঝি গ্রেফতার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৪০ বার পঠিত

আবু মুসা | টেকনাফ, কক্সবাজার

কক্সবাজারের উখিয়ায় চাঞ্চল্যকর আরএসও কমান্ডার মাস্টার মুজিবুর রহমান হত্যা মামলার এজাহারভুক্ত পাঁচ নম্বর আসামি আবুল হাশিম ওরফে হাশিম মাঝিকে (৫৮) গ্রেফতার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

সোমবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উখিয়ার বালুখালী ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ইস্ট ব্লকের বি/১০ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।

৮ এপিবিএনের পানবাজার পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক (নিঃ) নাহিদ আহাম্মেদ, পিপিএমের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতার আবুল হাশিম ওরফে হাশিম মাঝি বালুখালী ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ইস্ট ব্লকের বি/১০ এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম আজিজুর রহমান এবং মাতার নাম মৃত আবেদা খাতুন।

স্থানীয় সূত্রের দাবি, হাশিম মাঝি নবী হোসেন গ্রুপের আরকান রোহিঙ্গা আর্মি (এআরএ)-এর গান গ্রুপের জ্যেষ্ঠ কমান্ডার হিসেবে পরিচিত।

৮ এপিবিএন সূত্র জানায়, গ্রেফতারের পর তাঁকে পানবাজার পুলিশ ক্যাম্পে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং আদালতে সোপর্দ করার জন্য তাঁকে উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় উখিয়া থানায় ৪ নভেম্বর ২০২৬ তারিখে ১২ নম্বর মামলা দায়ের করা হয়। হত্যা ও অপহরণসহ দণ্ডবিধির একাধিক ধারায় মামলাটি করা হয়েছে।

উল্লেখ্য, গত ২ নভেম্বর উখিয়ার জালিয়াপালং এলাকায় আরএসও কমান্ডার মাস্টার মুজিবুর রহমানের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ওই হত্যা মামলার তদন্তের ধারাবাহিকতায় হাশিম মাঝিকে গ্রেফতার করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24