1. admin@mhnews24.com : admin :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সৌদি আরব মক্কার নওজায় কুয়েতির মসজিদের পাশে প্রবাসীদের আস্থার ঠিকানা ‘RAWALHEL HOSPITALITY RESTAURANT’ ভোলাহাট সরকারী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দায়িত্বে সফিকুল ইসলাম তোতা! বিদায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামাল উদ্দিন পত্নীতলায় বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ও ফায়ারডিল সিরাপসহ মোটরসাইকেল উদ্ধার দিনাজপুরে টিআরসি নিয়োগের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন নিষিদ্ধ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে আগুন সন্ত্রাসের প্রতিবাদে মশাল মিছিল করেছে বিএনপির অঙ্গ সংগঠন কাঁঠালিয়ায় বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতে ৫ জনের ৫ লাখ টাকা জরিমানা কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দুর্বৃত্তরা আমড়াতলীতে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে শাহীন, ভোটের মাঠে হিসাব পাল্টানোর আভাস প্রতিকূলতা পেরিয়ে প্রতিশ্রুতি পূরণ: গ্রাহকদের হাতে সাফ কবলা দলিল হস্তান্তর করল ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট টেকনাফে দেড় লাখ ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৪ কোটি টাকা

অভয়নগরে ট্রাক থেকে ৩০০ বস্তা সরকারি ইউরিয়া সার, দুইশ লিটার জ্বালানি তেল ও দুটি ত্রিপল চুরির অভিযোগ

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ২৩ বার পঠিত

এ বিষয়ে মঙ্গলবার দুপুরে মেসার্স উত্তরা কর্পোরেশন নামের একটি প্রতিষ্ঠানের সহকারী ম্যানেজার মো. সুরুজ হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা বিবাদ/বিবাদীগণের বিরুদ্ধে অভয়নগর থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (১৬ নভেম্বর) বিকালে ইস্টার ওয়ান শিপিং (প্রাঃ) লিমিটেড কোম্পানীর জাহাজ থেকে মেসার্স অভয়নগর ট্রান্সপোর্টের মাধ্যমে মেসার্স উত্তরা কর্পোরেশনের একটি ট্রাকে (যশোর-ট-১১-৪৭৬৫) ৩০০ (তিনশত) বস্তা সরকারি ইউরিয়া সার লোড করা হয়। উক্ত সার পৌঁছানোর গন্তব্যস্থল ছিলো যশোর বাফার গুদাম। সার লোড শেষে ওই দিন সন্ধ্যায় নওয়াপাড়া পৌরসভার চার নম্বর ওয়ার্ডে নওয়াপাড়া ফেরিঘাট নামক স্থানে ট্রাকটি রেখে চালক ও তার সহযোগি চলে যান।
পরদিন মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে ঘটনাস্থলে লোড ট্রাক না থাকায় সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি শুরু করা হয়। একপর্যায়ে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের প্রেমবাগ গ্রামে নিতা কোম্পানির সামনে যশোর-খুলনা মহাসড়কে ট্রাকের সন্ধান মেলে। এ সময় ট্রাকে লোড করা ৩০০বস্তা সরকারি ইউরিয়া সার, যার আনুমানিক মূল্য চার লাখ পাঁচ হাজার টাকা ও গাড়ির ট্যাংকিতে থাকা ২০০ লিটার জ্বালানি তেল এবং দুটি ত্রিপল পাওয়া যায়নি।
অজ্ঞাতনামা বিবাদ/বিবাদীরা ট্রাকে লোডকৃত ৩০০বস্তা সরকারি ইউরিয়া সার, ২০০ লিটার জ্বালানি তেল ও দুটি ত্রিপল চুরি করে খালি ট্রাক রেখে পালিয়ে যায় মর্মে অভয়নগর থানায় লিখিত অভিযোগ করেছেন মেসার্স উত্তরা কর্পোরেশনের সহকারী ম্যানেজার মো. সুরুজ হোসেন।
অভয়নগর থানার ওসি (তদন্ত) শেখ লুৎফর রহমান বলেন, ‘লিখিত অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে ট্রাকটি (যশোর-ট-১১-৪৭৬৫) উদ্ধার করা হয়েছে। তবে ট্রাকের ভেতরে কোনো সরকারি সার পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তপূর্বক পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24