1. admin@mhnews24.com : admin :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সৌদি আরব মক্কার নওজায় কুয়েতির মসজিদের পাশে প্রবাসীদের আস্থার ঠিকানা ‘RAWALHEL HOSPITALITY RESTAURANT’ ভোলাহাট সরকারী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দায়িত্বে সফিকুল ইসলাম তোতা! বিদায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামাল উদ্দিন পত্নীতলায় বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ও ফায়ারডিল সিরাপসহ মোটরসাইকেল উদ্ধার দিনাজপুরে টিআরসি নিয়োগের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন নিষিদ্ধ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে আগুন সন্ত্রাসের প্রতিবাদে মশাল মিছিল করেছে বিএনপির অঙ্গ সংগঠন কাঁঠালিয়ায় বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতে ৫ জনের ৫ লাখ টাকা জরিমানা কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দুর্বৃত্তরা আমড়াতলীতে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে শাহীন, ভোটের মাঠে হিসাব পাল্টানোর আভাস প্রতিকূলতা পেরিয়ে প্রতিশ্রুতি পূরণ: গ্রাহকদের হাতে সাফ কবলা দলিল হস্তান্তর করল ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট টেকনাফে দেড় লাখ ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৪ কোটি টাকা

বারহাট্টায় চিরাম ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ২৫ বার পঠিত

সোহেল খান দূর্জয়-নেত্রকোনা :

নেত্রকোনার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ১৮ নভেম্বর গভীর রাতে চিরাম ইউনিয়নের বামনগাঁও বাজারে অবস্থিত বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে কার্যালয়ে থাকা চেয়ার টেবিল সহ ঘরটি পুড়ে যায়। খবর পেয়ে বারহাট্টা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে ১৭ নভেম্বর সন্ধ্যায় আগুন সন্ত্রাসের বিরুদ্ধে মিছিল করে বারহাট্টা উপজেলা বিএনপি।মিছিলের পর গভীর রাতে চিরাম ইউনিয়নের ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি তৃণমূল বিএনপির।

বারহাট্টা উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ বলেন,রাতের আঁধারে ফ্যাসিস্টরা চিরাম ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে। আমরা উপজেলা বিএনপি ঐক্যবদ্ধ ভাবে ফ্যাসিস্টদের আগুন সন্ত্রাসকে প্রতিহত করব।

বারহাট্টা থানার অফিসার ইনচার্জ চম্পক দাম বলেন রাত তিনটার দিকে দূর্বৃত্তদের দ্বারা চিরাম ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার তথ্য পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে নিয়ে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।কে বা কারা আগুন দিয়েছে সেটা শনাক্তের চেষ্টা চলছে।বিষয়টির আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।১৮/১১/২০২৬ ইং

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24