1. admin@mhnews24.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ জামায়েত ইসলামীর জরুরী জেলা ও মহানগরী আমীর সম্মেলন অনুষ্ঠিত ওমানের জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জামায়াতের প্রতিনিধি দলের অংশগ্রহণ হাটহাজারীতে ভাড়া বাসায় কারখানা বসিয়ে ইয়াবা তৈরি ও বিক্রি, তরুণ গ্রেপ্তার কাঁঠালিয়ায় বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতে ৫ জনের ৫ লাখ টাকা জরিমানা কাশিয়ানীতে অটোভ্যান চুরি, সিসিটিভি ফুটেজে শনাক্তের দাবি মাদকবিরোধী অভিযানে ২,০০০ পিস ইয়াবাসহগ্রেফতার ০১ জনপ্রতিনিধি হওয়ার আগেই উন্নয়নের রোল মডেল—সুরুজ্জামান শুধু একটি নাম নয়, উন্নয়নের এক ব্র্যান্ড শুনই ইউপিতে চেয়ারম্যান পদে জনমতে এগিয়ে বিএনপি নেতা তুহিন কেশবপুরে ককটেল বোমা বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ দীর্ঘ ২২ বছর পর সিলেট বিভাগের সুনামগঞ্জ সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুমিল্লায় সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবুল কাশেমের আত্মজীবনী ‘আমার জীবন’-এর পাঠ উন্মোচন ‘জোড়া শালিক’ প্রকাশনার ৮১তম প্রকাশনা উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন

  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৩৪ বার পঠিত

তাপস চন্দ্র সরকার।।

কুমিল্লার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও লেখক আবুল কাশেমের আত্মজীবনীমূলক গ্রন্থ ‘আমার জীবন’-এর পাঠ উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় কুমিল্লা বীরচন্দ্র গণপাঠাগার ও নগর মিলনায়তনে ‘জোড়া শালিক’ প্রকাশনার ৮১তম প্রকাশনা হিসেবে গ্রন্থটির পাঠ উন্মোচন ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃষ্টিস্নাত সন্ধ্যায় কবি, সাহিত্যিক, সাংবাদিক, গবেষক, মুক্তিযোদ্ধা এবং শিল্প-সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনদের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়।

বেঞ্জোতে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। জাতীয় সংগীত পরিবেশন করেন বিশিষ্ট বাউলশিল্পী রাসেল দেওয়ান।

‘জোড়া শালিক প্রকাশনা, প্রিন্টিং এন্ড পেপারস’-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন সচেতন রাজনৈতিক ফোরাম, কুমিল্লার সভাপতি ড. শাহ্ মোহাম্মদ সেলিম। গ্রন্থটির ওপর তথ্যভিত্তিক আলোচনা করেন বরেণ্য অর্থনীতিবিদ, কবি ও কথাশিল্পী ড. আবুল বাসার। স্বাগত বক্তব্য দেন সংস্কৃতি সংসদ কুমিল্লার সিনিয়র সহসভাপতি, কবি ও কথাশিল্পী মো. মোখলেসুর রহমান। শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক এবিএম আশরাফুল ইসলাম সুমন।

গ্রন্থটির পাঠ উন্মোচন ও আলোচনা পর্বে অংশ নেন কুমিল্লার অন্যতম সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও লেখক বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ মুহম্মদ শফিকুর রহমান, বিশিষ্ট আইনজীবী ও গবেষক বীরমুক্তিযোদ্ধা গোলাম ফারুক, নাট্যব্যক্তিত্ব ও লেখক শাহজাহান চৌধুরী, কবি ও সাংবাদিক মোতাহার হোসেন মাহবুব, কবি ও গীতিকার বীরমুক্তিযোদ্ধা এটিএম ফারুক আহমেদ, কবি, আবৃত্তিশিল্পী ও গবেষক ড. উত্তম কুমার মজুমদার, কুমিল্লা বীরচন্দ্র গণপাঠাগার ও নগর মিলনায়তনের সদস্য সচিব মো. সাজ্জাদুল কবীর, ডাকাতিয়া সাহিত্য পত্রিকার সম্পাদক কবি নুরুল আলম সেলিম মিয়াজী, রাজনৈতিক ব্যক্তিত্ব কমরেড আবদুর রাজ্জাক, বোদ্ধা পাঠক ঠাকুর জিয়াউদ্দিন আহমেদ, যাত্রী সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের সভাপতি প্রফেসর ড. ফারুক সরকার, বীরমুক্তিযোদ্ধা কবি মো. ফরিদ উদ্দিন, কবি ও সাংবাদিক সাইয়্যেদ মাহমুদ পারভেজ, প্রকৌশলী আলেক হোসেন জুয়েল, কবি ও গীতিকার শফিকুল ইসলাম ঝিনুক, কবি মশিউর রহমান রিপন, কবি আবদুল কাইয়ুম এবং গ্রন্থের লেখক আবুল কাশেম।

অনুষ্ঠানে লেখকের হাতে স্মারক তুলে দেন সভাপতি মো. হুমায়ুন কবীর ও আবৃত্তিশিল্পী অধ্যাপক রীতা সরকার। লেখককে বিশেষ উপহার প্রদান করেন অনুষ্ঠানের প্রধান আলোচক ড. আবুল বাসার।

এ আয়োজনে শিল্প-সংস্কৃতি অঙ্গনের আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য বীরমুক্তিযোদ্ধা আবদুল মমিন, বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আলাউদ্দিন, রাজনৈতিক ব্যক্তিত্ব লিয়াকত আলী রুনু, সাবেক ব্যাংকার সেলিম মাওলা, প্রখ্যাত আবৃত্তিশিল্পী বিপ্লব সাহা, অধ্যাপক বহ্নিশিখা মজুমদার, অধ্যাপক অর্পিতা বর্ধন শিখা, সংগীতশিল্পী রত্না সাহা ও শেফাল মজুমদার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইউনুস উল্লাহ, লেখক আদিল আহমেদ, আইনজীবী কবির হোসেন, নাট্যশিল্পী সানজিদা ইসলাম, কুমিল্লা হাই স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সংগঠক মুজিবর রহমান, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক জিএস জাকির হোসেন, আইনজীবী জাহাঙ্গীর আলম, রাজনৈতিক ব্যক্তিত্ব আকবর আলী, কবি মামুন কবীর ও ইয়াসিন আশরাফ, সমতটের কাগজ সম্পাদক জামাল উদ্দিন দামাল, সাংবাদিক ও আইনজীবী তাপস চন্দ্র সরকার, সাংবাদিক আলমগীর কবির, সাংস্কৃতিক কর্মী কাজী মাইনুল, রাজনীতিক মাসুদুর রহমান, গুরু মীননাথ থিউসফিক্যল লজের সভাপতি স্বপন দেবনাথ, কবি ও গীতিকার শিহাব উদ্দিন, সংস্কৃতিজন নূর উদ্দিন মজুমদার, চিত্রশিল্পী মো. শাহ আলম ডেভিড, আছাদ্দেকুল রিপন, শ্যামা রানী চক্রবর্তী ও মাসুদ প্রমুখ।

কবি ও সংগঠক শিপন হোসেন মানব অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। গ্রন্থটির প্রচ্ছদশিল্পী জসীম উদ্দিন অসীম। সাংস্কৃতিক ব্যক্তিত্ব তপন সেনগুপ্তও এ আয়োজনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

সাহিত্য, সংস্কৃতি ও ব্যক্তিজীবনের অভিজ্ঞতার সমন্বয়ে রচিত ‘আমার জীবন’ গ্রন্থটির পাঠ উন্মোচনকে কেন্দ্র করে কুমিল্লার সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনদের এ মিলনমেলা স্থানীয় সাহিত্য ও সংস্কৃতিচর্চায় একটি উল্লেখযোগ্য আয়োজন হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24