1. admin@mhnews24.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ জামায়েত ইসলামীর জরুরী জেলা ও মহানগরী আমীর সম্মেলন অনুষ্ঠিত ওমানের জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জামায়াতের প্রতিনিধি দলের অংশগ্রহণ হাটহাজারীতে ভাড়া বাসায় কারখানা বসিয়ে ইয়াবা তৈরি ও বিক্রি, তরুণ গ্রেপ্তার কাঁঠালিয়ায় বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতে ৫ জনের ৫ লাখ টাকা জরিমানা কাশিয়ানীতে অটোভ্যান চুরি, সিসিটিভি ফুটেজে শনাক্তের দাবি মাদকবিরোধী অভিযানে ২,০০০ পিস ইয়াবাসহগ্রেফতার ০১ জনপ্রতিনিধি হওয়ার আগেই উন্নয়নের রোল মডেল—সুরুজ্জামান শুধু একটি নাম নয়, উন্নয়নের এক ব্র্যান্ড শুনই ইউপিতে চেয়ারম্যান পদে জনমতে এগিয়ে বিএনপি নেতা তুহিন কেশবপুরে ককটেল বোমা বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ দীর্ঘ ২২ বছর পর সিলেট বিভাগের সুনামগঞ্জ সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাদুল্লাপুরে ২৬ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে স্থবিরতা, সময় পেরোলেও শুরু হয়নি কাজ। করন দর্শনের নোটিশ করেছেন উপজেলা প্রশাসন

  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৪৫ বার পঠিত

মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নে ২৬ লাখ ৫৯ হাজার ৪০০ টাকার উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত সময় পেরিয়ে গেলেও শুরু হয়নি। ২০২৫-২৬ অর্থবছরের উন্নয়ন সহায়তা খাতের বিশেষ বরাদ্দের আওতায় নেওয়া এসব প্রকল্পের কাজ বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

বিশেষ করে চলাচলের সড়কগুলোর উন্নয়ন না হওয়ায় প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে তাঁদের। এদিকে প্রকল্পের কাজ শুরু না হওয়ায় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে করন দর্শনের নোটিশ করেছেন উপজেলা প্রশাসন।

প্রকল্প-সংক্রান্ত নথি অনুযায়ী, জামালপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে রাস্তা নির্মাণ, কালভার্ট ও সংস্কারকাজসহ মোট ৯টি উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়। এসব প্রকল্প বাস্তবায়নের জন্য বরাদ্দ দেওয়া হয় ২৬ লাখ ৫৯ হাজার ৪০০ টাকা। নথিতে প্রকল্পগুলোর কাজ শুরুর তারিখ ১৪ জুন ২০২৬ এবং শেষ করার সময়সীমা ৩০ জুন ২০২৬ নির্ধারণ করা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময় পার হওয়ার পর ৫ মাস অতিবাহিত হলেও প্রকল্পগুলোর কাজ মাঠপর্যায়ে শুরু হয়নি বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এসব এলাকার সড়ক ও অবকাঠামোর উন্নয়নের আশায় রয়েছেন তাঁরা। বিশেষ করে বেহাল সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করতে গিয়ে নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও চরমে উঠেছে। শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে ঝুঁকি ও ভোগান্তি নিয়ে চলাচল করতে হচ্ছে।

উন্নয়ন প্রকল্পের জন্য সরকারি বরাদ্দ থাকলেও বাস্তবে কোনো কাজ না হওয়ায় তাঁদের মধ্যে হতাশা তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দা বিদেশী আশরাফ, খোকা মিয়া আলমগীর জানান, দীর্ঘদিন ধরে তাঁরা সড়কের দুরবস্থার কারণে চরম দুর্ভোগে রয়েছেন। সড়কটির উন্নয়নকাজ না হওয়ায় প্রতিদিনই চলাচলে সমস্যা হচ্ছে। বিষয়টি নিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে একাধিকবার জানানো হলেও কোনো সুফল পাওয়া যায়নি।

সরকারি বরাদ্দ থাকার পরও কেন কাজ হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলে দ্রুত উন্নয়নকাজ শুরু করার দাবি জানান তাঁরা।

এদিকে প্রকল্পের কাজ শুরু না হওয়ার বিষয়ে জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাউছার মণ্ডল বলেন, ইটের দাম বৃদ্ধি এবং বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে কাজ না হওয়ার ব্যাখ্যা দিয়েছেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে কেন প্রকল্পগুলোর কাজ শুরু করা সম্ভব হয়নি, তা নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ রয়েছে।

এ বিষয়ে সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রওজাতুল জান্নাত জানান, প্রকল্পগুলোর কাজ শুরু না হওয়ায় ইতোমধ্যে সংশ্লিষ্ট চেয়ারম্যানকে করন দর্শনের নোটিশ করা হয়েছে।

স্থানীয়দের দাবি, শুধু করন দর্শনের নোটিশ নয় দ্রুত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন চায়। প্রকল্পগুলোর বর্তমান অবস্থা, অর্থ ছাড়, কার্যাদেশ, বাস্তবায়ন কমিটি গঠন এবং বরাদ্দের অর্থ ব্যয়ের বিষয়গুলো যথাযথভাবে যাচাই করা প্রয়োজন। বরাদ্দের অর্থ উত্তোলন করা হয়ে থাকলে তা কোন খাতে ব্যয় হয়েছে, আর অর্থ ছাড় না হয়ে থাকলে তার কারণ কী—এসব বিষয়ও খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তাঁরা।

এলাকাবাসীদের মতে, সরকারি উন্নয়ন প্রকল্পের মূল উদ্দেশ্য মানুষের দুর্ভোগ কমানো এবং এলাকার অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা। কিন্তু বরাদ্দ দেওয়ার পরও নির্ধারিত সময়ে কাজ শুরু না হলে সাধারণ মানুষ সেই উন্নয়নের সুফল থেকে বঞ্চিত হন।

তাই প্রকল্পগুলোর বাস্তবায়ন পরিস্থিতি তদন্ত করে দায়ীদের জবাবদিহির আওতায় আনা এবং দ্রুত কাজ শুরু করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24