1. admin@mhnews24.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ জামায়েত ইসলামীর জরুরী জেলা ও মহানগরী আমীর সম্মেলন অনুষ্ঠিত ওমানের জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জামায়াতের প্রতিনিধি দলের অংশগ্রহণ হাটহাজারীতে ভাড়া বাসায় কারখানা বসিয়ে ইয়াবা তৈরি ও বিক্রি, তরুণ গ্রেপ্তার কাঁঠালিয়ায় বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতে ৫ জনের ৫ লাখ টাকা জরিমানা কাশিয়ানীতে অটোভ্যান চুরি, সিসিটিভি ফুটেজে শনাক্তের দাবি মাদকবিরোধী অভিযানে ২,০০০ পিস ইয়াবাসহগ্রেফতার ০১ জনপ্রতিনিধি হওয়ার আগেই উন্নয়নের রোল মডেল—সুরুজ্জামান শুধু একটি নাম নয়, উন্নয়নের এক ব্র্যান্ড শুনই ইউপিতে চেয়ারম্যান পদে জনমতে এগিয়ে বিএনপি নেতা তুহিন কেশবপুরে ককটেল বোমা বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ দীর্ঘ ২২ বছর পর সিলেট বিভাগের সুনামগঞ্জ সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ

  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ২৬ বার পঠিত

রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরের ঐতিহাসিক কান্তনগর মন্দিরে পৌঁছেছে শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ। বৈরী আবহাওয়া উপেক্ষা করে রোববার (২২ নভেম্বর) দুপুরে দিনাজপুর রাজবাড়ী মন্দির থেকে ধর্মীয় শোভাযাত্রার মাধ্যমে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পালকিতে করে বিগ্রহটি কান্তনগর মন্দিরে নেওয়া হয়।

আগামী ২৪ নভেম্বর মঙ্গলবার সেখানে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী রাস উৎসব।রাজ দেবোত্তর এস্টেট সূত্রে জানা গেছে, রাজপরিবারের চিরাচরিত প্রথা অনুযায়ী রোববার সকাল সাড়ে ৮টায় দিনাজপুর রাজবাড়ী মন্দির থেকে নগ্নপদে পালকিতে করে কান্তজীউ বিগ্রহের যাত্রা শুরু হয়।

যাত্রাপথে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করেন। পথে চারটি স্থানে যাত্রাবিরতি দিয়ে দুপুরের মধ্যে বিগ্রহটি কান্তনগর মন্দিরে পৌঁছায়।

এর আগে রাজবাড়ী মন্দিরে শত শত নারী-পুরুষ, ভক্ত ও পুণ্যার্থী বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান, পূজা-অর্চনা ও প্রার্থনার মধ্য দিয়ে শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহকে বিদায় জানান।

প্রতি বছরের মতো এবারও কান্তনগর মন্দিরে রাস উৎসবকে ঘিরে ভক্ত-পুণ্যার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। ঐতিহ্যবাহী এ ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24