
মো: সোহান শেখ কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় অটোভ্যান চুরিকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সাজাইল ইউনিয়নের কুসুমদিয়া গ্রামের সায়ের আলী কাজীর ছেলে হাচান কাজীর একটি অটোভ্যান চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় রাতইল ইউনিয়নের চাপ্তা গ্রামের খোকন শেখের ছেলে সাব্বির শেখ ও রব্বেল শেখের বিরুদ্ধে অটোভ্যানটি চুরির অভিযোগ উঠেছে।
অভিযোগ অনুযায়ী, চুরির ঘটনাটি এলাকার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। পরে স্থানীয় ইউপি সদস্য ও কয়েকজন মাতব্বরের সহযোগিতায় ভ্যানটি উদ্ধার করে ভুক্তভোগীর কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন স্থানীয়রা। আগামীকাল সকাল ১০টায় বাইরপাড়া গ্রামের ওয়ার্ড সদস্য ও স্থানীয় মাতব্বরদের উদ্যোগে বিষয়টি নিয়ে সালিশের মাধ্যমে বিচারের কথা রয়েছে।
তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য পাওয়া গেলে তা যুক্ত করা হবে।