1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুঃসময়ে রাজপথ ছাড়েননি রাহুল, তুলে ধরলেন ১৭ বছরের রাজনৈতিক পথচলা নিজেদের ওয়ার্ড গড়ার প্রত্যয়ে ইউপি সদস্য প্রার্থী হতে চান সমাজসেবক মুহাম্মদ রায়হান পীরগাছায় কিশোরের বাড়িতে বিয়ের দাবিতে নারীর অবস্থান পূর্বধলায় আহলে সুন্নাত ওয়াল জামাতের বার্ষিক ইসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত বুড়িচংয়ে মুসলিম চানাচুর কারখানায় অভিযান, কতো হলো জরিমানা গ্রামীণ ব্যাংকের শতাধিক শাখায় পেট্রলবোমা হামলার অভিযোগ ইউনূসের দেশের চলমান অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির চক্রান্তকে ঐক্যবদ্ধভাবে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি ময়মনসিংহে সিপিএসসি, এসআরবি-১৪, এর বিশেষ অভিযানে বিদেশি মদসহ আটক ০২ পাকিস্তান-শ্রীলঙ্কা-নেপালের ক্রিকেটারদের নিয়ে কালিয়াকৈরে শিরোপার লড়াইয়ে ১২ দল যশোর বোর্ডে এইচএসসিতে নতুন করে জিপিএ ৫ পেয়েছে শিক্ষার্থীরা

দেশের চলমান অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির চক্রান্তকে ঐক্যবদ্ধভাবে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৯ বার পঠিত

মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, অনেক ত্যাগ-তিতিক্ষা ও সংগ্রামের বিনিময়ে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার যে সুযোগ তৈরি হয়েছে, একটি গোষ্ঠী তা বিনষ্ট করতে এবং দেশকে আবার অন্ধকার যুগে টেনে নিতে সুপরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টি করছে।

সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর বাসাবো বৌদ্ধ মহাবিহারে ‘দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও জাতীয় বৌদ্ধ সম্মেলন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন।বাংলাদেশের মানুষ সবসময় সংগ্রাম করে অধিকার আদায় করেছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, সংগ্রামের মধ্যদিয়েই দেশের মানুষ সব চক্রান্ত ও ষড়যন্ত্র রুখে দিতে সক্ষম হবে।

সংবিধান প্রদত্ত অধিকার রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবসময় বলতেন, বাংলাদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই; সবাই বাংলাদেশি নাগরিক। তাদের অধিকার রক্ষায় আমাদের সবাইকে সোচ্চার হতে হবে।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঐক্যের মধ্যদিয়ে প্রধানমন্ত্রীর এই প্রচেষ্টাকে আরও বেগবান করতে হবে।

বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের অনন্য নিদর্শন অভিহিত করে রাষ্ট্রপতি বলেন, এ দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমানরা একসঙ্গে বসবাস করে এবং সাম্প্রদায়িকতাকে ঘৃণা করে। কঠিন চীবর দানের মতো ধর্মীয় আয়োজনের মধ্যদিয়ে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণের যে দৃষ্টান্ত স্থাপিত হয়, তা ধর্ম-বর্ণনির্বিশেষে সমাজের সবাইকে অনুপ্রাণিত করে।

বৌদ্ধ সম্প্রদায়ের ইতিহাস ও ঐতিহ্যের প্রসঙ্গ টেনে রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালে চীন থেকে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের পবিত্র দেহভস্ম ও হস্তলিপি বাংলাদেশে ফিরিয়ে এনে বৌদ্ধ ধর্মাবলম্বীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করেছিলেন, যা এই ধর্মরাজিক বৌদ্ধবিহারেই সংরক্ষিত আছে।

অনুষ্ঠানে বৌদ্ধ সম্প্রদায়ের পক্ষ থেকে প্রবারণা পূর্ণিমায় ছুটি, বৌদ্ধ ধর্মীয় শিক্ষক নিয়োগ ও তীর্থভ্রমণসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়। এ প্রসঙ্গে রাষ্ট্রপতি জানান, বর্তমান সরকার বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের উন্নয়ন ও অধিকার সমুন্নত রাখতে বদ্ধপরিকর। বৌদ্ধ বিহার সংস্কারে আর্থিক অনুদান, ভিক্ষুদের সম্মানি ভাতা ও শিশুদের প্রাক-প্রাথমিক ধর্মীয় শিক্ষা প্রদানসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এ ছাড়া ধর্মীয় সংখ্যালঘু ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিষয়গুলো দেখভালের জন্য প্রধানমন্ত্রী তার বিশেষ সহকারী হিসেবে বিজনকান্তি সরকারকে নিয়োগ দিয়ে রাজনীতিতে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন বলেও মন্তব্য করেন রাষ্ট্রপতি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24