1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুঃসময়ে রাজপথ ছাড়েননি রাহুল, তুলে ধরলেন ১৭ বছরের রাজনৈতিক পথচলা নিজেদের ওয়ার্ড গড়ার প্রত্যয়ে ইউপি সদস্য প্রার্থী হতে চান সমাজসেবক মুহাম্মদ রায়হান পীরগাছায় কিশোরের বাড়িতে বিয়ের দাবিতে নারীর অবস্থান পূর্বধলায় আহলে সুন্নাত ওয়াল জামাতের বার্ষিক ইসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত বুড়িচংয়ে মুসলিম চানাচুর কারখানায় অভিযান, কতো হলো জরিমানা গ্রামীণ ব্যাংকের শতাধিক শাখায় পেট্রলবোমা হামলার অভিযোগ ইউনূসের দেশের চলমান অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির চক্রান্তকে ঐক্যবদ্ধভাবে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি ময়মনসিংহে সিপিএসসি, এসআরবি-১৪, এর বিশেষ অভিযানে বিদেশি মদসহ আটক ০২ পাকিস্তান-শ্রীলঙ্কা-নেপালের ক্রিকেটারদের নিয়ে কালিয়াকৈরে শিরোপার লড়াইয়ে ১২ দল যশোর বোর্ডে এইচএসসিতে নতুন করে জিপিএ ৫ পেয়েছে শিক্ষার্থীরা

পূর্বধলায় আহলে সুন্নাত ওয়াল জামাতের বার্ষিক ইসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

মহিউদ্দিন তালুকদার
​ (নেত্রকোনা) প্রতিনিধি:

নেত্রকোনার পূর্বধলা উপজেলার ফাজিলপুর বাজারে আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে বার্ষিক ইসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
​
মাহফিলে সভাপতিত্ব করেন নুর মদিনা দরবার শরীফের পীর সাহেব হযরত মাওলানা মুফতি আতাউল মোস্তফা রেজভী।
​
অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার হযরত মাওলানা মুফতি জাফর ইকবাল চাঁদপুরী। প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন কাকুড়া কামিল মাদ্রাসার অধ্যাপক হযরত মাওলানা সাইফুল ইসলাম সাহেব। এ ছাড়া বিশেষ আকর্ষণ হিসেবে ছিলেন ময়মনসিংহের গৌরীপুরের হযরত মাওলানা একলাছ উদ্দিন নূরী সাহেব।
​
পুরো মাহফিল পরিচালনা করেন তালিমাত ই ইসলামিয়া দাখিল মাদরাসার মুদাররিস হযরত মাওলানা আবু রায়হান আল কাদেরী। মাহফিলে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন হাফেজ মোহাম্মদ নাজমুল হাসান রেজা, মোহাম্মদ লাক মিয়া রেজভীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিরা।
​
বক্তারা পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ইসালে সওয়াবের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। সবশেষে দেশ ও প্রবাসের সর্বস্তরের মানুষের কল্যাণ, শান্তি ও মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24