1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বারবার সতর্ক করেও দূষণ বন্ধ হয়নি, ফুলকলি কারখানা সিলগালার নির্দেশ এমপির কালীগঞ্জে নিখোঁজ দুই কিশোরী ভৈরব থেকে উদ্ধার, ১২ ঘণ্টার মধ্যে পরিবারের কাছে হস্তান্তর শ্যামনগরে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনব্যাপী প্রচারাভিযান শুরু আশাশুনিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার-৩ নেত্রকোনার কলমাকান্দায় প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ সভা, উপস্থিত ছিলেন এমপি আব্দুল মান্নান জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীর গণসংযোগ অনুষ্ঠিত ফাঁসির আদেশ নিয়ে সীমান্তে শেখ হাসিনার জন্য অপেক্ষা করবো: দুলু মাদ্রাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে জমজমাট বিজ্ঞান প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান ঝালকাঠিতে অর্থনৈতিক শুমারি-২০২৪ ও পরিসংখ্যান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আল-আজহারে দেশের সেরা শিক্ষার্থীর তালিকায় সাতক্ষীরার মাসুম বিল্লাহ

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ১১ বার পঠিত

মো: আল-আমিন হোসেন সাতক্ষীরা প্রতিনিধি, 

মিশরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আল-আজহারে ২৫টি দেশের সেরা ২৫ শিক্ষার্থীর তালিকায় স্থান করে নিয়ে অনন্য কৃতিত্ব অর্জন করেছেন বাংলাদেশের মেধাবী শিক্ষার্থী মাসুম বিল্লাহ গুলজার। তাঁর এ অসামান্য অর্জনে গর্বিত সাতক্ষীরাবাসী।

মাসুম বিল্লাহ সাতক্ষীরা সদর উপজেলার ৫ নম্বর শিবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সোনারডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি মো. আব্দুল মান্নানের ছেলে।

আন্তর্জাতিক পরিমণ্ডলে এমন স্বীকৃতি অর্জনের মাধ্যমে তিনি শুধু নিজের পরিবার ও এলাকার মুখ উজ্জ্বল করেননি, বরং দেশের জন্যও সম্মান বয়ে এনেছেন। তাঁর এ সাফল্য সাতক্ষীরার তরুণ শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

মাসুম বিল্লাহর এ অসামান্য কৃতিত্বে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।

তাঁর এ অর্জনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শুভাকাঙ্ক্ষীরা। মহান আল্লাহ তায়ালার কাছে তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ, আরও সাফল্য এবং দ্বীনি ও মানবিক জ্ঞানে সমৃদ্ধ জীবন কামনা করেছেন সবাই।

আল্লাহ তায়ালা তাঁর আগামী দিনের পথচলা আরও সুন্দর ও সফল করুন। আমিন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24