1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে নিখোঁজ দুই কিশোরী ভৈরব থেকে উদ্ধার, ১২ ঘণ্টার মধ্যে পরিবারের কাছে হস্তান্তর শ্যামনগরে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনব্যাপী প্রচারাভিযান শুরু আশাশুনিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার-৩ নেত্রকোনার কলমাকান্দায় প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ সভা, উপস্থিত ছিলেন এমপি আব্দুল মান্নান জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীর গণসংযোগ অনুষ্ঠিত ফাঁসির আদেশ নিয়ে সীমান্তে শেখ হাসিনার জন্য অপেক্ষা করবো: দুলু মাদ্রাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে জমজমাট বিজ্ঞান প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান ঝালকাঠিতে অর্থনৈতিক শুমারি-২০২৪ ও পরিসংখ্যান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ডিপিইওকে ম্যানেজ করেই পাঠদানের অনুমতিপত্র গ্রহণ, জমিতে বিদ্যালয় স্থাপনের নামে প্রতারণা

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ সভা, উপস্থিত ছিলেন এমপি আব্দুল মান্নান

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৬ বার পঠিত

সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান।

সভায় সভাপতিত্ব করেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, অপরাধ প্রবণতা প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা মাসুদুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সভাপতি আবু কামাল খন্দকার, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তিসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

সভায় নবীনগরের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সম্মিলিতভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24