1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে নিখোঁজ দুই কিশোরী ভৈরব থেকে উদ্ধার, ১২ ঘণ্টার মধ্যে পরিবারের কাছে হস্তান্তর শ্যামনগরে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনব্যাপী প্রচারাভিযান শুরু আশাশুনিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার-৩ নেত্রকোনার কলমাকান্দায় প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ সভা, উপস্থিত ছিলেন এমপি আব্দুল মান্নান জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীর গণসংযোগ অনুষ্ঠিত ফাঁসির আদেশ নিয়ে সীমান্তে শেখ হাসিনার জন্য অপেক্ষা করবো: দুলু মাদ্রাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে জমজমাট বিজ্ঞান প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান ঝালকাঠিতে অর্থনৈতিক শুমারি-২০২৪ ও পরিসংখ্যান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ডিপিইওকে ম্যানেজ করেই পাঠদানের অনুমতিপত্র গ্রহণ, জমিতে বিদ্যালয় স্থাপনের নামে প্রতারণা

ডিপিইওকে ম্যানেজ করেই পাঠদানের অনুমতিপত্র গ্রহণ, জমিতে বিদ্যালয় স্থাপনের নামে প্রতারণা

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পঠিত

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের চক গয়েশপুর গ্রামে বাসা ভাড়া দেখিয়ে প্রাথমিক বিদ্যালয় পাঠদানের অনুমতির আবেদন করেন। পরে প্রতারণার মানসিকতায় আদালতে বিচারাধীন বিরোধপূর্ণ জমিতে প্রাথমিক বিদ্যালয় স্থানান্তর করে কোমলমতি শিক্ষার্থীদের ইমেজকে ব্যবহার করা হয়েছে।

পরে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লক্ষণ কুমার দাসকে ম্যানেজ করে ওই জমিতেই ২০২৪ইং সালের নুতন আবেদনে বিদ্যালয়ের নিজস্ব ভবন স্থাপন দেখিয়ে লোক দেখানো তদন্তের মাধ্যমে উল্লেখিত সাহার বাজার আইডিয়াল কিন্ডারগার্টেন বিদ্যালয়/ প্রাথমিক বিদ্যালয়ের পাঠদানের অনুমতি গ্রহণ করা হয়।

এ বিষয়ে এলাকাবাসী বিরোধীয় সম্পত্তি দখলের অপতৎপড়তা বন্ধে গাইবন্ধা জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করলে গত ১৫ অক্টোবর’২০২৬ ইং রবিবার তদন্ত অনুষ্টিত হয়েছে। তদন্ত অনুষ্টানে উপস্থিত সচেতন মহলের অভিমত- বিরোধপূর্ণ জমিতেই বিদ্যালয় স্থাপনের নামে প্রতারণা করা হয়েছে!

অভিযোগে জানা যায়, সরকারী গেজেট বা নীতিমালা উপেক্ষা করে মোটা অংকের অর্থের বিনিময়ে
গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লক্ষণ কুমার দাস সংশ্লিষ্ট আদালতে বিচারাধীন বিরোধপূর্ণ জমিতে নির্মিত সাহার বাজার আইডিয়াল কিন্ডারগর্টেন বিদ্যালয় নামক একটি বেসরকারী প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানকে পাঠদানের অনুমতিপত্র প্রদান করেন। এ বিষয়ে এলাকার ৯৮ জন বিক্ষুব্ধ জনতা বিরোধীয় সম্পত্তি দখলের অপতৎপড়তা বন্ধে গাইবান্ধা জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করলে গত ১৫ নভেম্বর’২০২৬ ইং তারিখে তদন্ত অনুষ্টিত হয়েছে।

সুত্র জানায়, গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের মধ্যম কুমেদপুর গ্রামের বাসিন্দা মোঃ শামছুজ্জোহা নামের জনৈক ব্যক্তি সাহারবাজার নামক স্থানে সুমন মিয়া নামের আরেক জনৈক ব্যক্তির বাড়ি ভাড়া নিয়ে একটি কিন্ডার গার্টেন স্কুল খোলেন। উক্ত বিদ্যালয়টি স্থাপন করেন ২০০৫ সালে। দীর্ঘদিন সেখানে স্কুল পরিচালনা করেন। এই স্থানে অবস্থান কালেই উল্লেখিত প্রতারক প্রকৃতির ব্যক্তি উক্ত বিদ্যালয়ের পাঠদানের অনুমতির জন্য আবেদন করেন। যার বিদ্যালয়ের কোড নং ৭০৮০১৬১৭০, গ্রাম- চাক গয়েশপুর, উক্ত বিদ্যালয়ের সেমি পাকা ভবন দেখানো হয়।

এদিকে, ২০২৩ ইং সালে উক্ত বিদ্যালয়ের পরিচালকের আরেক প্রতিবেশীর সাথে মাত্র ১১ শতাংশ জমি নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধের জের ধরে মামলা মোকদ্দমার সৃষ্টি হলে বিরোধীয় ওই সম্পত্তি নিজ দখলে রাখার উদ্দেশ্যে উল্লেখিত প্রাথমিক বিদ্যালয়টি কৌশলে সাহার বাজার থেকে স্থানান্তর করে সাহার বাজার আইডিয়াল কিন্ডারগার্ডেন বিদ্যালয় নামেই সাইনবোর্ড টাঙ্গিয়ে দিয়ে বিরোধীয় জমির একাংশ বেদখল করে রাখেন। বিদ্যালয়ে জন্য দুইটি টিনসেড ঘর নির্মাণ করে ১৮/২০ জন শিশু দিয়ে কিন্ডারগার্টেন স্কুল পরিচালনা করেন। উক্ত জমির মামলা নং-৪৯৭/ ২২ অন্য।

সুত্র জানায়, মামলা বিচারাধীন থাকা অবস্থায় বিরোধীয় ওই সম্পত্তিতে কখনই শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হওয়ার কথা নয়। যা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ৩০ অক্টোবর’ ২০২৩ সালে প্রকাশিত বাংলাদেশ গেজেট মতে “অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন, ২০০১ (সংশোধিত ২০১২) – ধারা ২৬(ক)- অর্পিত বা বিরোধপূর্ণ সম্পত্তি লইয়া কোনো দেওয়ানি আদালতে মামলা বিচারাধীন থাকিলে, উক্ত মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উক্ত সম্পত্তি অবমুক্ত করণের জন্য কোনো আবেদন গ্রহণযোগ্য হইবে না এবং উক্ত সম্পত্তিতে কোনো প্রকার নতুন স্থাপনা, শিক্ষা প্রতিষ্ঠান বা দখলমূলক কার্যক্রম গ্রহণ করা যাইবে না।

এছাড়াও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন বিধিমালা, ২০২৩ – বিধি ৮ মতে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধনের জন্য ন্যূনতম ০.৩৩ একর বিরোধ মুক্ত জমি থাকিতে হইবে। বিরোধীয় বা মামলা চলমান থাকা জমিতে কোনো বিদ্যালয়কে নিবন্ধন প্রদান করা হইবে না”।

কিন্তু মজার ব্যাপার হলো- গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লক্ষণ কুমার দাস রহস্যজনক কারণে গত ২১/০৭/২০২৬ ইং তারিখে স্বাক্ষরিত স্মারক নং ৩৮.০১.৩২০০.০০০.৯৯.০০১.২০২৪-১৫৪৪ পত্রে পাঠদান অনুমতির সনদপত্র প্রদান করেন। কিন্তু বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য অবশ্যই ০.৩৩ একর (তেত্রিশ শতাংশ) জমি প্রয়োজন। যা উক্ত প্রতিষ্ঠানের নামে নেই। প্রতি শ্রেণিতে ২৫ থেকে ৩০ জন শিক্ষার্থী থাকার বিধান থাকলেও উক্ত প্রতিষ্ঠানটিতে সর্বসাকুল্যে শিক্ষার্থীর সংখ্যা ২০/২৫ জন রয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানটি গাইবান্ধা-সাদুল্যাপুর ব্যস্ততম সড়কের মাত্র এক মিটারের মধ্যে অবস্থিত। বিদ্যালয়টির সড়ক সংলগ্ন কোনরূপ বেষ্টনি বা দেয়াল না থাকায় যে কোন মুহুর্তে ঘটে যেতে পারে বড় ধরনের দূর্ঘটনা। বিষয়টি নিয়ে এলাকাবাসী শংকিত হয়ে পড়েছে। তাই পরিবেশগত ভাবে প্রতিষ্ঠানটি অবশ্যই একদিকে প্রশ্নবিদ্ধ? অন্যদিকে প্রতিষ্ঠানটির অবস্থান বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন বিধিমালা ২০২৩ ও মহাসড়ক আইন ২০২১ এর ধারা ৯(১) লঙ্ঘন করেছে!

তবে নাম প্রকাশে অনিশ্চুক নির্ভরশীল সুত্র জানায়, উল্লেখিত বিদ্যালয়ের পাঠদানের অনুমতি পত্রের জন্য ২০২৪ সালে আবেদন করেন। যদিও তার সুনির্দিষ্ট প্রমান এই মুহুর্তে আমাদের সংরক্ষণে না থাকলেও এ বিষয়ে এলাকার সচেতন মহল মতামত ব্যক্ত করে বলেন, পাশেই ২০২১ সালে স্থাপিত ” এম আর এগ্রো ইন্ডাস্ট্রিজ” নামের একটি ইন্ডাস্ট্রিজ রয়েছে। তাহলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লক্ষন কুমার দাস যখন সরেজমিনে তদন্ত করেন, তখন কি তার উল্লেখিত ইন্ডাস্ট্রিিজটি নজরে পড়েনি? এছাড়াও কিভাবে পাঠদানের অনুমতিপত্র প্রদান করেন? ইতোমধ্যে উল্লেখিত ইন্ডাস্ট্রিজ এর পক্ষে গাইবান্ধা সদর আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ আব্দুর করিম ও বল্লমমঝাড় ইউপি চেয়ারম্যান্যান মোঃ জুলফিকার রহমান প্রত্যয়নপত্র প্রদানও করেছেন।

এছাড়াও, স্থানীয় অধিবাসীগণ অভিযোগের সুরে বলেন, শিক্ষা বিস্তারের নাম করে বিরোধীয় সম্পত্তিতে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনে এলাকার কতিপয় কোমলমতি শিশুদের ব্যবহার করে প্রতারণার আশ্রয় নেয়া হয়েছে। তাই কোমল মতি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করণ ও প্রতারণার আশ্রয় নেয়া বিদ্যালয় কতৃপক্ষের সাথে সুদুর প্রসারী দুর্নীতি কর্মকান্ডে জড়িত সকলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তার আশু হস্তক্ষেপ প্রয়োজন।

এ ব্যাপারে সম্প্রতি গাইবান্ধা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান এর মুখোমুখি হলে তিনি জানান, এ ব্যাপারে আমি কিছুই জানিনা। আমি যোগদানের পর উক্ত বিদ্যালয়ের পাঠদানের বিষয়ে আমি বা আমার অফিস কোন তদন্ত করেনি। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লক্ষণ কুমার দাসের মুখোমুখি হলে তিনি জানান, আমি নিজে উক্ত বিদ্যালয়টি ভিজিট করেছি বলে সত্যতা স্বীকার করেন। অন্য এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার নীতিমালা অনুসরণ করে পাঠদানের অনুমতি দিয়েছি!

এ সময় বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন বিধিমালা, ২০২৩ – বিধি ৮ মতে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধনের জন্য নুন্যতম ০.৩৩ একর বিরোধ মুক্ত জমি থাকতে হবে। বিরোধীয় বা মামলা চলমান জমিতে কোনো বিদ্যালয়কে নিবন্ধন প্রদান করা হবে না” এমন প্রশ্নের উত্তরে তিনি কর্কশ ভাষা প্রয়োগ করে সংশ্লিষ্ট সাংবাদিকের সাথে অসৌজন্য মূলক আচরণ করেন।

অভিযোগকারী মোঃ সাকোয়াত হোসেন জানান, বিরোধীয় জমির তফশীল হলো- মৌজা: মধ্যম কুমেদপুর, জে.এল নং-২০, খতিয়ান নং-১১, সাবেক দাগ-৬০৭, হালদাগনং- ১৪৫, জমির পরিমাণ- ১১ শতাংশ।

এদিকে, গত ১৫ নভেম্বর’ ২০২৬ ইং রবিবার উল্লেখিত অভিযোগের ভিত্তিতে গাইবান্ধা সদর উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খায়রুল ইসলামসহ তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি সরেজমিনে তদন্ত করেন। তারা প্রয়োজনীয় সকল কাগজপত্রসহ প্রমানপত্র সংগ্রহ করেন।

তদন্তকারী কর্মকর্তা এটিইও খায়রুল ইসলামের সাথে তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করা হয়। তিনি বলেন, প্রয়োজনীয় অনেকগুলো কাগজপত্র সহ প্রমানপত্র সংগ্রহ করা হয়েছে, সকল কাগজপত্র স্টাডি করার আগে কোন মতামত দিতে পারছিনা, তবে অচিরেই এ বিষয়ে তদন্ত রিপোর্ট প্রদান করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24