1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বারবার সতর্ক করেও দূষণ বন্ধ হয়নি, ফুলকলি কারখানা সিলগালার নির্দেশ এমপির কালীগঞ্জে নিখোঁজ দুই কিশোরী ভৈরব থেকে উদ্ধার, ১২ ঘণ্টার মধ্যে পরিবারের কাছে হস্তান্তর শ্যামনগরে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনব্যাপী প্রচারাভিযান শুরু আশাশুনিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার-৩ নেত্রকোনার কলমাকান্দায় প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ সভা, উপস্থিত ছিলেন এমপি আব্দুল মান্নান জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীর গণসংযোগ অনুষ্ঠিত ফাঁসির আদেশ নিয়ে সীমান্তে শেখ হাসিনার জন্য অপেক্ষা করবো: দুলু মাদ্রাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে জমজমাট বিজ্ঞান প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান ঝালকাঠিতে অর্থনৈতিক শুমারি-২০২৪ ও পরিসংখ্যান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

কালীগঞ্জে নিখোঁজ দুই কিশোরী ভৈরব থেকে উদ্ধার, ১২ ঘণ্টার মধ্যে পরিবারের কাছে হস্তান্তর

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৬ বার পঠিত

মো: আরিফুল ইসলাম, ঝিনাইদহ, কালীগঞ্জ।।

ঝিনাইদহের কালীগঞ্জে মায়ের ওপর অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হওয়া দুই কিশোরীকে ১২ ঘণ্টার মধ্যে কিশোরগঞ্জের ভৈরব থেকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে উদ্ধার করা হয়। পরে দুই কিশোরীকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
উদ্ধার হওয়া দুই কিশোরী হলো কালীগঞ্জ উপজেলার ৮ নম্বর মালিয়াট ইউনিয়নের তক্তিপুর গ্রামের সুব্রত দেবনাথের মেয়ে আরাধ্য দেবনাথ (১৩) ও অনন্যা অধিকারী (১৪)। তারা দুজনই সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৪ নভেম্বর প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় ওই দুই কিশোরী। কিন্তু নির্ধারিত সময়ে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে ওই দিন সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে তাদের বাবা সুব্রত দেবনাথ কালীগঞ্জ থানায় নিখোঁজ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডির পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলফিকার আলীর নেতৃত্বে পুলিশ তাদের উদ্ধারে অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত হওয়ার পর থানার উপপরিদর্শক (এসআই) নাহিদ সঙ্গীয় ফোর্স নিয়ে কিশোরগঞ্জের ভৈরব থানা এলাকায় অভিযান চালান। পরে নিখোঁজ হওয়ার প্রায় ১২ ঘণ্টার মধ্যে দুই কিশোরীকে উদ্ধার করা হয়।

কালীগঞ্জ থানার ওসি মো. জুলফিকার আলী জানান, দুই কিশোরী মায়ের ওপর অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে সিলেটে এক বান্ধবীর বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে কিশোরগঞ্জের ভৈরব থেকে উদ্ধার করা হয়।
তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সন্তানদের সঙ্গে সহনশীলতা, ভালোবাসা ও মমতার সঙ্গে আচরণ করতে হবে। তাদের মানসিক অবস্থা ও অনুভূতির প্রতি গুরুত্ব দেওয়ার পাশাপাশি পারিবারিক সম্পর্কের ক্ষেত্রেও যত্নশীল হতে হবে। এতে অভিমান বা আবেগের বশে সন্তানরা কোনো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24