1. admin@mhnews24.com : admin :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি গণভোট অস্বীকার এবং ফ্যাসিবাদীদের লালন করায় ফ্যাসিবাদীরা ফিরে আসার পাঁয়তারা করছে : ডা. শফিকুর রহমান এমপি বিএনপি সরকার গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়ন না করায় সংকট বেড়েছে: ড. এএইচএম হামিদুর রহমান আযাদ দিনাজপুর বীরগঞ্জে কুখ্যাত মাদক ব্যবসায়ী ফুলি ইয়াবাসহ গ্রেফতার সাংবাদিক পরিচয়ে প্রতারণা: কাশিয়ানীতে ইয়ার আলীর বিরুদ্ধে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ১৩ বছর পর নাজমুল-স্বর্ণালীর ঘর আলো করে এলো কন্যাসন্তান পত্নীতলায় বিজিবির অভিযানে ৪০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার ফরিদপুরে ব্যতিক্রমী উদ্যোগে বৃত্তি পরীক্ষার্থীদের মডেল টেস্ট এর আয়োজন করেছেন আব্দুল হামিদ স্কুল এন্ড কলেজ খুলনায় বোরকা পরে ফার্মেসিতে দুর্বৃত্তদের গুলি, মালিকের ছেলে গুলিবিদ্ধ জমি নিয়ে বিরোধ, গোপালগঞ্জে বসতভিটা ও মার্কেট ভাঙচুরের অভিযোগ সুনামগঞ্জ জেলাউপজেলার ছাতক থানায় কর্মরত এসআই আবু বকর সিদ্দিক আমাদের মাঝে আর নে-ই।

জাতীয় সাংবাদিক সংস্থার টেকনাফ উপজেলা শাখার ১৯ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ৪৭ বার পঠিত

সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ কলিম, সাংগঠনিক সম্পাদক সোলতান আহমদ

আবু মুসা,
কক্সবাজারের টেকনাফে জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা শাখার ১৯ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ২০২৬-২০২৮ মেয়াদে গঠিত এ কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক রূপালী সৈকতের বার্তা সম্পাদক নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক রূপালী সৈকতের সহ-সম্পাদক মোঃ কলিম এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক মানবাধিকার প্রতিদিনের টেকনাফ প্রতিনিধি সোলতান আহমদ।

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি আলমগীর গনি, মহাসচিব মঞ্জুর হোসেন ও সহ-সভাপতি আতিকুর রহমান আজাদ স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে টেকনাফ উপজেলা শাখার নতুন কমিটির আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সহ-সভাপতি সব্বির আহমদ (দৈনিক সময়ের দেশ), নুরুল আবছার (দৈনিক জবাবদিহি) ও এস কে জাফর আলম (দৈনিক কুমিল্লা প্রতিচ্ছবি); যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন (দৈনিক জনতার খবর); মহিলা বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস (দৈনিক আজকের দিগন্ত); প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ হোসাইন (দৈনিক সংবাদ ৭১); দপ্তর সম্পাদক মোঃ হোসাইন আর্ট (দৈনিক সকালের শিরোনাম); অর্থ সম্পাদক কামরুল ইসলাম (দৈনিক নতুন আশা); সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সালাহ উদ্দিন (দৈনিক পরিবর্তন সংবাদ); পাঠাগার বিষয়ক সম্পাদক মাজিবুল হক (দৈনিক বাংলাদেশ প্রতিনিয়ত); তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবু মূসা (দৈনিক কক্সবাজার দর্পণ)।

এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন নুরুল হোসাইন (দৈনিক আমার বাঙলা) ও সাদ্দাম হোসেন সাজ্জাদ (দৈনিক গণমুক্তি)। সদস্য হিসেবে রয়েছেন মোঃ আফতাব হোসেন আশিক (দৈনিক আজকের খবর), মোঃ শফিক (দৈনিক দেশ আমার) ও মোঃ রায়হান ইসলাম (দৈনিক এশিয়া বার্তা)।

উল্লেখ্য, জাতীয় সাংবাদিক সংস্থা ১৯৮২ সালের ১২ ফেব্রুয়ারি মুহম্মদ আলতাফ হোসেন কর্তৃক প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার, ঐক্য ও কল্যাণে কাজ করে আসছে।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ টেকনাফে সাংবাদিকদের মধ্যে পেশাগত ঐক্য ও সম্প্রীতি জোরদার, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষা এবং গণমাধ্যমকর্মীদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24