1. admin@mhnews24.com : admin :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি গণভোট অস্বীকার এবং ফ্যাসিবাদীদের লালন করায় ফ্যাসিবাদীরা ফিরে আসার পাঁয়তারা করছে : ডা. শফিকুর রহমান এমপি বিএনপি সরকার গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়ন না করায় সংকট বেড়েছে: ড. এএইচএম হামিদুর রহমান আযাদ দিনাজপুর বীরগঞ্জে কুখ্যাত মাদক ব্যবসায়ী ফুলি ইয়াবাসহ গ্রেফতার সাংবাদিক পরিচয়ে প্রতারণা: কাশিয়ানীতে ইয়ার আলীর বিরুদ্ধে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ১৩ বছর পর নাজমুল-স্বর্ণালীর ঘর আলো করে এলো কন্যাসন্তান পত্নীতলায় বিজিবির অভিযানে ৪০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার ফরিদপুরে ব্যতিক্রমী উদ্যোগে বৃত্তি পরীক্ষার্থীদের মডেল টেস্ট এর আয়োজন করেছেন আব্দুল হামিদ স্কুল এন্ড কলেজ খুলনায় বোরকা পরে ফার্মেসিতে দুর্বৃত্তদের গুলি, মালিকের ছেলে গুলিবিদ্ধ জমি নিয়ে বিরোধ, গোপালগঞ্জে বসতভিটা ও মার্কেট ভাঙচুরের অভিযোগ সুনামগঞ্জ জেলাউপজেলার ছাতক থানায় কর্মরত এসআই আবু বকর সিদ্দিক আমাদের মাঝে আর নে-ই।

খুলনায় বোরকা পরে ফার্মেসিতে দুর্বৃত্তদের গুলি, মালিকের ছেলে গুলিবিদ্ধ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ২৮ বার পঠিত

খুলনা প্রতিনিধি: মোঃ হাসিবুজ্জামান টিপু

খুলনা নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোডে বোরকা পরে এসে চয়ণিকা ফার্মেসিতে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ফার্মেসির মালিকের ছেলে জারিফুজ্জামান জারিফ (৩২) গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে নগরীর ৪৭ নম্বর টুটপাড়া সেন্ট্রাল রোডে অবস্থিত ফার্মেসিটিতে এ ঘটনা ঘটে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, দুর্বৃত্তদের ছোড়া গুলি জারিফের বাম পায়ের হাঁটুর ওপরের অংশে লাগে। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় ফার্মেসিতে কর্মরত কর্মচারীরা দ্রুত তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশের প্রাথমিক তথ্যে জানা গেছে, অজ্ঞাত ব্যক্তিদের চাঁদা দাবির কারণে গত ২৮ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত টানা ১৭ দিন ফার্মেসিটি বন্ধ ছিল। পরবর্তীতে খুলনা থানা পুলিশের সহযোগিতায় প্রতিষ্ঠানটি পুনরায় চালু করা হয়।

তবে আগের চাঁদা দাবির ঘটনার সঙ্গে শুক্রবারের গুলিবর্ষণের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। কারা, কী উদ্দেশ্যে এবং কেন ফার্মেসিতে গুলি চালিয়েছে, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এদিকে, জনবহুল এলাকায় একটি ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। ফার্মেসির মালিকের ছেলেকে গুলি করার পেছনে কারা জড়িত এবং এর সঙ্গে পূর্বের চাঁদা দাবির কোনো সম্পর্ক রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে দ্রুত উদ্‌ঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24