1. admin@mhnews24.com : admin :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি গণভোট অস্বীকার এবং ফ্যাসিবাদীদের লালন করায় ফ্যাসিবাদীরা ফিরে আসার পাঁয়তারা করছে : ডা. শফিকুর রহমান এমপি বিএনপি সরকার গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়ন না করায় সংকট বেড়েছে: ড. এএইচএম হামিদুর রহমান আযাদ দিনাজপুর বীরগঞ্জে কুখ্যাত মাদক ব্যবসায়ী ফুলি ইয়াবাসহ গ্রেফতার সাংবাদিক পরিচয়ে প্রতারণা: কাশিয়ানীতে ইয়ার আলীর বিরুদ্ধে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ১৩ বছর পর নাজমুল-স্বর্ণালীর ঘর আলো করে এলো কন্যাসন্তান পত্নীতলায় বিজিবির অভিযানে ৪০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার ফরিদপুরে ব্যতিক্রমী উদ্যোগে বৃত্তি পরীক্ষার্থীদের মডেল টেস্ট এর আয়োজন করেছেন আব্দুল হামিদ স্কুল এন্ড কলেজ খুলনায় বোরকা পরে ফার্মেসিতে দুর্বৃত্তদের গুলি, মালিকের ছেলে গুলিবিদ্ধ জমি নিয়ে বিরোধ, গোপালগঞ্জে বসতভিটা ও মার্কেট ভাঙচুরের অভিযোগ সুনামগঞ্জ জেলাউপজেলার ছাতক থানায় কর্মরত এসআই আবু বকর সিদ্দিক আমাদের মাঝে আর নে-ই।

১৩ বছর পর নাজমুল-স্বর্ণালীর ঘর আলো করে এলো কন্যাসন্তান

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ১৮ বার পঠিত

মোঃ শিহাব উদ্দিন,গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।

দীর্ঘ ১৩ বছরের দাম্পত্য জীবনের অপেক্ষার অবসান ঘটিয়ে ঘর আলো করে এসেছে ফুটফুটে এক কন্যাসন্তান। মহান আল্লাহর অশেষ রহমতে কন্যাসন্তানের মা-বাবা হয়েছেন এফ এম নাজমুল হাসান ও মারজিয়া আক্তার (স্বর্ণালী)। নতুন অতিথির আগমনে পরিবারজুড়ে বইছে আনন্দের বন্যা।

গত ২২ নভেম্বর ২০২৬, রোববার সন্ধ্যা ৫টা ১০ মিনিটে জন্ম নেয় তাঁদের কন্যাসন্তান। নবজাতকের নাম রাখা হয়েছে মারওয়া নাজ (সাফরিন)। তাঁরা গোপালগঞ্জ পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের ৬৭০ নম্বর হোল্ডিং, নবীনবাগ এলাকার বাসিন্দা।

দীর্ঘ ১৩ বছরের অপেক্ষার পর কন্যাসন্তানের আগমনে পরিবার, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। স্বজনেরা নবজাতককে দেখতে আসছেন এবং মা-বাবাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।

এফ এম নাজমুল হাসান ও মারজিয়া আক্তার তাঁদের ছোট্ট রাজকন্যার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। তাঁরা চান, তাঁদের সন্তান যেন নেক হায়াত, সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ নিয়ে বেড়ে ওঠে।

নবজাতক মারওয়া নাজ (সাফরিন) ও তার মা-বাবার জন্য রইল অনেক শুভকামনা। আল্লাহ তাকে সুস্থ রাখুন এবং নেক মানুষ হিসেবে গড়ে ওঠার তৌফিক দিন। আমিন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24