1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

সাগরদাঁড়িতে অনৈতিক কাজের অভিযোগ তুলে এক যুবককে মারধর ভাইরাল

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৩৬ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

কেশবপুরের সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মাইকেল মধুসূদন দত্ত-এর বাড়িতে পয়লা বৈশাখ উপলক্ষে এক যুবক বেড়াতে আসে। তাকে এক অনৈতিক কাজ করার অভিযোগ তুলে মারধর করা হয়। ঘটনাটি পয়লা বৈশাখের হলেও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মারধরের ভিডিও ছড়িয়ে পড়েছে। এরপর বিষয়টি নিয়ে ব্যাপক জল্পনা-কল্পনার ঝড় বয়ে যায়।
ঐতিহ্যবাহী সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত-এর বাড়িতে দেশের বিভিন্ন এলাকা থেকে পর্যটকেরা বেড়াতে আসেন। তারা মাইকেল মধুসূদন দত্ত-এর বাড়ি ছাড়াও কবির স্মৃতিবিজড়িত কপোতাক্ষ নদের পাড়ে ঘুরে বেড়ান। কিন্তু স্থানীয় লোকজন বলছেন, ছড়িয়ে পড়া ভিডিওর কারণে সাগরদাঁড়িতে পর্যটনে বিরূপ প্রভাব ফেলবে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পয়লা বৈশাখ দুপুরে কপোতাক্ষ নদের তীরে ঘুরে বেড়িয়ে পর্যটকদের বসার গোলঘরে বসে ছিলেন এক যুবক ও তরুণী। এ সময় সাগরদাঁড়ি গ্রামের ভ্যানচালক বনি হোসেন ওই পথ দিয়ে যাচ্ছিলেন। ওই যুবক ও তরুণী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত অভিযোগ তুলে তিনি তাদের এলাকা থেকে চলে যেতে বলেন। ওই যুবক প্রতিবাদ করলে তিনি এলাকার ছেলেদের ডাক দেন। পরে এলাকার কয়েকজন এসে ওই যুবকের ওপর চড়াও হন। এ সময় বাপ্পি রেজা নামে এক যুবক ওই যুবককে একের পর এক লাথি ও কিলঘুষি মারতে থাকেন।
এ ঘটনার ১ মিনিট ৪৪ সেকেন্ডের একটি ভিডি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ওই যুবককে মারধরের সময় সঙ্গে থাকা মেয়েটি একজনের পা জড়িয়ে ধরে তাকে না মারার অনুরোধ করছেন। এরপরও বাপ্পি রেজা ওই যুবককে মারতে থাকেন।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সাগরদাঁড়িতে বেড়াতে আসা পর্যটকেরা, বিশেষ করে নারী-পুরুষ একসঙ্গে বিদায়ঘাট এলাকার নির্জন স্থানে ঘোরাফেরা করলে স্থানীয় একটি চক্র অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে তাঁদের ওপর চড়াও হয়। তাঁদের আইনের আওতায় তুলে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায় করে। এতে ভ্রমণপিপাসুরা ওই এলাকায় আসতে ভয় পান। এ কারণে সাগরদাঁড়ি সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে। অভিযোগের বিষয়ে বাপ্পি রেজা বলেন, ঘটনাটি পয়লা বৈশাখ বিকেলের। এলাকার ভ্যানচালক বনি ওই ছেলেমেয়েকে অনৈতিক কাজ করা অবস্থায় দেখে এলাকা ছেড়ে চলে যেতে বলেন। এ সময় ওই যুবক বনিকে ঘুষি মারেন। তিনিসহ অন্যরা পাশেই ছিলেন। চিৎকারে ঘটনাস্থলে গিয়ে বনিকে মারধর করতে দেখেন। পরে তাঁরা যুবককে মারধর করেন। তবে তাকে মারা ভুল হয়েছে বলে তিনি জানান।
সাগরদাঁড়ি মধুসূদন একাডেমির পরিচালক কবি খসরু পারভেজ বলেন, আগত দর্শনার্থীদের এ ধরনের হেনস্তা করলে সাগরদাঁড়ি সম্পর্কে বিরূপ ধারণা তৈরি হবে। পর্যটকেরা এখানে আশা থেকে বিরত থাকবেন। এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক। এ রকম ঘটনা প্রায়ই ঘটে বলে শোনা যায়।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, ভিডিওটি পুলিশের নজরে এসেছে। তিনি স্থানীয় চিংড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শককে এ বিষয়ে খোঁজ নেওয়ার জন্য বলেছেন।
কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন বলেন, তিনিও ভিডিওটি দেখেছেন। যদি কেউ অনৈতিক কর্মকাণ্ড করেন, তাহলে তাঁকে আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে দিতে হবে। কেউ আইন হাতে তুলে নিতে পারবেন না। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, শনাক্তের চেষ্টা চলছে। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ছবিঃ
২৪/০৪/২৬

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24