1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নজিপুরে তেলের কৃত্রিম সংকট তৈরির চেষ্টার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ

খুলনা প্রেসক্লাব নির্বাচন ৩০ এপ্রিল ২০২৬, ১৫ পদে লড়বেন ২৭ প্রাথী

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ২৩ বার পঠিত

মোঃ মাহাবুব আলম খুলনা

খুলনা প্রেস ক্লাবের আসন্ন বার্ষিক নির্বাচনকে ঘিরে প্রার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

এ নির্বাচনে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দৈনিক খুলনা গেজেটের চিফ রিপোর্টার মোহাম্মদ মিলন।নির্বাচন পরিচালনা কমিটি ঘোষিত চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী, ক্লাবের ১৫টি পদের বিপরীতে মোট ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ৩০ এপ্রিল খুলনা প্রেস ক্লাবের বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।

চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী, সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোস্তফা সরোয়ার, মোহাম্মদ আবু তৈয়ব ও মো. মিজানুর রহমান মিল্টন। সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন শেখ কামরুল ইসলাম, মো. তরিকুল ইসলাম ও মো. হেদায়েত হোসেন মোল্লা। কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এম এ হাসান ও বিমল সাহা।তিনটি সহ-সভাপতি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. জাহিদুল ইসলাম, সোরহাব হোসেন, আতিয়ার পারভেজ ও কাজী শামীম আহমেদ। যুগ্ম সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শেখ মাহমুদ হাসান ও মো. বেল্লাল হোসেন সজল।

পাঠাগার, প্রকাশনা ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে প্রার্থী হয়েছেন বশির হোসেন, শেখ জাহিদুল ইসলাম ও মো. রবিউল গাজী (উজ্জ্বল)। এছাড়া ছয়টি নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কাজী মোতাহার রহমান, মো. আনিস উদ্দিন, মো. মাকসুদুর রহমান (মাকসুদ), সোহেল মাহমুদ, কে এম জিয়াউস সাদাত, রাজু আহমেদ, শেখ লিয়াকত হোসেন, মহেন্দ্রনাথ সেন ও মো. মেহেদী মাসুদ খান।গত সোমবার খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার) ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. আরিফুল ইসলাম এবং সদস্য, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মেহেদী হাসান স্বাক্ষরিত চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।

নির্বাচনকে কেন্দ্র করে খুলনা প্রেস ক্লাবের সদস্যদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

বিশেষ করে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোহাম্মদ মিলনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় তার সহকর্মী ও শুভানুধ্যায়ীরা সন্তোষ প্রকাশ করেছেন। এখন সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদগুলোতে কারা নির্বাচিত হন, সে দিকেই সবার নজর। তবে সভাপতি পদে মো: মিজানুর রহমান মিল্টন বেশ শক্ত অবস্থানে আছে বলে জানাযায়।প্রেস ক্লাবের সদস্যরা আশা করছেন, একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব নির্বাচিত হবে, যা ভবিষ্যতে খুলনা প্রেস ক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24