1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নজিপুরে তেলের কৃত্রিম সংকট তৈরির চেষ্টার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ

বহুল প্রতীক্ষিত অর্ধলক্ষ প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টে আইকন একাডেমী ফাইনালে।

  • প্রকাশের সময় : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৫৫ বার পঠিত

মোঃ সবুর শেখ, ফুলতলা উপজেলা প্রতিনিধি। খুলনা।

খুলনার ফুলতলায় অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত অর্ধলক্ষ প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট-২০২৬। জমজমাট এই ফুটবল আসরে মুখোমুখি হয় আইকন একাডেমি এবং এস বি আলী একাদশ। রোমাঞ্চকর লড়াই শেষে ১-০ গোলের ব্যবধানে বিজয় অর্জন করেছে আইকন একাডেমী
গত ৩১ মে ২০২৬, রবিবার বিকেল ৪টা ৩০ মিনিটে ফুলতলা উপজেলার ডাবুর মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় অর্ধলক্ষ প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর গুরুত্বপূর্ণ ম্যাচ।
ম্যাচের শুরু থেকেই উভয় দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় দর্শকদের। মাঠজুড়ে ছিল তুমুল উত্তেজনা, প্রতিটি মুহূর্তে দর্শকরা উপভোগ করেছেন রুদ্ধশ্বাস লড়াই। তবে নির্ধারিত সময়ের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে আইকন একাডেমির খেলোয়াড়দের দুর্দান্ত সমন্বয়ে আসে ম্যাচের একমাত্র গোল।
এই গোলেই এস বি আলী একাদশকে ১-০ ব্যবধানে পরাজিত করে বিজয় ছিনিয়ে নেয় আইকন একাডেমি।
টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার জনাব সূচি রানী সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া ব্যক্তিত্ব।
খেলার পুরো সময়জুড়ে মাঠে ছিল উৎসবমুখর পরিবেশ। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের ব্যাপক উপস্থিতি টুর্নামেন্টকে আরও প্রাণবন্ত করে তোলে।
স্থানীয় ক্রীড়াঙ্গনের উন্নয়ন এবং তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন আয়োজক ও দর্শকরা।
রোমাঞ্চকর এই জয়ের মাধ্যমে টুর্নামেন্টে নিজেদের শক্ত অবস্থানের জানান দিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছেন আইকন একাডেমি। ক্রীড়াপ্রেমীদের প্রত্যাশা, আগামী ফাইনাল খেলায় এমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য ফুটবল উপহার দেবে অংশগ্রহণকারী দলগুলো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24