1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নজিপুরে তেলের কৃত্রিম সংকট তৈরির চেষ্টার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশী ওয়ান শুটার গান ও গুলি উদ্ধার

  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৭২ বার পঠিত

২১ এপ্রিল ২০২৬ রাজশাহী জেলার চারঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী ওয়ান শুটার গান ও রাবার বুলেট (এ্যমোনেশন) উদ্ধার করেছে র‍্যাব-৫। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ১১টা ৫ মিনিটের দিকে পদ্মা নদীর তীরবর্তী এলাকা থেকে এই আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানীর একটি আভিযানিক দল চারঘাট থানাধীন রাওথা গ্রামের জনৈক আশরাফ মিয়ার বসতবাড়ীর পশ্চিম পাশে পদ্মা নদীর ঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। সেখানে ঝোপঝাড়ের ভেতর পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী ওয়ান শুটার গান এবং এক রাউন্ড এ্যমোনেশন পাওয়া যায়।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে সন্ত্রাসীরা পার্শ্ববর্তী দেশ ভারত থেকে এই অস্ত্র সংগ্রহ করেছিল। তবে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে তারা অস্ত্রটি ফেলে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হলেও অস্ত্রের প্রকৃত মালিক বা এর সাথে জড়িতদের শনাক্ত করা সম্ভব হয়নি।

র‍্যাব-৫ এর মিডিয়া সেল জানিয়েছে, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও এ্যমোনেশন সাধারণ ডায়েরি (জিডি) মূলে রাজশাহী জেলার চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারে র‍্যাবের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
​অপরাধ ও সন্ত্রাস দমনে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সর্বদা আপসহীন ভূমিকা পালন করে আসছে এবং জনস্বার্থে এ ধরণের অভিযান চলমান থাকবে বলে জানানো হয়।
রাজশাহী গোদাগাড়ী প্রতিনিধি
মোঃ রবিউল ইসলাম মিনাল
01712483534

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24