1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

কচুয়ার সাচার বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫ টি ব্যবসায় প্রতিষ্ঠানে ৪৭ হাজার টাকা জরিমানা আদায়

  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১২ বার পঠিত

রাজিব সরকার
কচুয়া প্রতিনিধি :

চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার বাজারে দই-মিষ্টি ও খাবারের দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ৪৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

রবিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবু নাছির এ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে সাচার বাজারের বিভিন্ন দই-মিষ্টি ও খাবারের দোকানে স্বাস্থ্যবিধি, খাদ্য সংরক্ষণ ও ব্যবসা পরিচালনার বিভিন্ন বিষয় পরিদর্শন করা হয়।

এ সময় অনিয়মের প্রমাণ পাওয়ায় ইসলামিয়া সুইটমিটকে ১০ হাজার টাকা, মুসলিম সুইটমিটকে ১০ হাজার টাকা, বিসমিল্লাহ সুইটমিটকে ১০ হাজার টাকা, জগন্নাথ মিষ্টান্ন ভান্ডারকে ১৫ হাজার টাকা এবং বন্ধু হোটেলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও অভিযানের অংশ হিসেবে বায়েক মোড় এলাকায় অবৈধভাবে গড়ে তোলা দোকানপাট অপসারণের জন্য সংশ্লিষ্টদের আগামী এক সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়।

অন্যথায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়।

এ সময় সাচার ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মোঃ একরামুল হক, উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি সাচার বাজার ব্যবসায়ী প্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24