1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

শীলখালীতে সিএনজিতে ইয়াবা পাচারের সময় বিজিবির হাতে আটক ১

  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ২৫ বার পঠিত

টেকনাফ প্রতিনিধি | আবু মুসা

কক্সবাজারের টেকনাফ উপজেলার শীলখালী এলাকায় সিএনজিচালিত অটোরিকশাযোগে ইয়াবা পাচারের সময় ৩৮৭ পিস ইয়াবাসহ মো. রাশেদ (১৯) নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।

সোমবার (২২ জুন ২০২৬) সকালে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

আটক মো. রাশেদ কক্সবাজার জেলার টেকনাফ থানার বাহারছড়া গ্রামের আলী আহমদের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, সোমবার সকাল আনুমানিক ৮টায় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজিচালিত অটোরিকশা শীলখালী অস্থায়ী চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা গাড়িটিতে তল্লাশি চালান। এ সময় যাত্রী মো. রাশেদের আচরণ সন্দেহজনক মনে হলে তাকে বিস্তারিত তল্লাশি করা হয়। পরে তার পরিহিত প্যান্টের ডান পকেট থেকে নীল রঙের দুটি বায়ুরোধী ছোট প্যাকেট উদ্ধার করা হয়।

প্যাকেট দুটি খুলে গণনা করে মোট ৩৮৭ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাশেদ স্বীকার করে যে, সে টেকনাফ সীমান্ত এলাকা থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে কক্সবাজারে নিয়ে যাচ্ছিল।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক বলেন, “মাদক সরবরাহকারী এবং এর সঙ্গে জড়িত অন্যান্য চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বিজিবির গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্ত পাহারার পাশাপাশি চোরাচালান ও মাদক প্রতিরোধেও বিজিবি সর্বদা দৃঢ় অবস্থানে রয়েছে। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

বিজিবি জানায়, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম দমনে সফলতার সঙ্গে কাজ করে আসছে। আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24