1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

পরিবেশ রক্ষায় কালিগঞ্জে ফলজ, বনজ ও ভেষজ চারা বিতরণ কর্মসূচি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ১০ বার পঠিত

মোঃ হারুন উর রশীদ, কালিগঞ্জ, সাতক্ষীরা।।
কৃষিই সমৃদ্ধি এই স্লোগানকে
সামনে রেখে ২০২৫ ২০২৬ অর্থবছরে পুনর্বাসন কর্মসূচির আওতায় সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিনামূল্যে ফলজ বনজ ও ভেষজ চারা বিতরণ উদ্বোধন করা হয়েছে। কালিগঞ্জ উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কর্মসূচির আয়োজনে মঙ্গলবার ২৩ জুন বেলা ১১ টায় উপজেলা কৃষি অফিস চত্বরে নারকেল গাছের চারা বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ওয়াসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা, অনুষ্ঠানে বিশ্বের অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াত ইসলামের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাক্তার শফিকুল ইসলাম বাবু, কালিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আখতারুজ্জামান পল্টু, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানবিকাশীল, উপসহকারী কৃষি অফিসার মো: শফিউল্লাহ শিক্ষিকা কণিকা সরকার প্রমুখ। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার বলেন বর্তমান সরকারের টার্গেট সারাদেশে ২৫ কোটি বৃক্ষ রোপন করবে তাড়াতাড়ি ধারাবাহিকতায় প্রতিটি উপজেলায় ফলজ, বনজ ও ভেষজ বৃক্ষ বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। তিনি বলেন আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার্থে নিজেদের সুরক্ষায় সরকারের গৃহীত কর্মসূচি বাস্তবায়নে বৃক্ষ রোপনের পর তার পরিচর্যা করতে হবে। কালিগঞ্জ উপজেলার ১২ টি ইউনিয়নে ১৭০০ ব্যক্তির মাঝে সাড়ে ৮ হাজার নারকেলের চারা বিতরণ করা হয়। প্রত্যেকের ৫ টি করে নারকেল গাছের চারা বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24