1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নবীনগরে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হলেন হবিগঞ্জের জাফর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজের চাপেই কি ব্রেন স্ট্রোক? শিপ্রা হালদারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য মগরাহাটে নেত্রকোনায় ৯০ বছরের মারফত আলীর দুর্দশার খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও, দিলেন সহায়তা শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক (হাঁস-মুরগি ও গরু- ছাগল পালন) বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী সাগরদাঁড়ি এমএম ইনস্টিটিউশনে অনিয়মের অভিযোগে মানববন্ধন বেলকুচিতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মৃত গাজী আব্দুল খালেকের দাফন সম্পন্ন জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষকের পুরষ্কার গ্রহন করলেন দিনাজপুর জেলা জামায়াতের আমীর ড. এনামুল হক ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

অসহায় নুর মোহাম্মদের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান: টানা বৃষ্টিতে বসতবাড়ি বিধ্বস্ত

  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৪৮ বার পঠিত

আবু মুসা
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম সিকদার পাড়ার বাসিন্দা নুর মোহাম্মদ ও তাঁর স্ত্রী গুলতাজ বেগমের পরিবার বর্তমানে চরম মানবিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন।

গত তিন দিন ধরে টানা ভারী বৃষ্টির কারণে তাদের বসতবাড়ির একটি অংশ ও দেয়াল ধসে পড়ে। দেয়াল ভেঙে পড়ার ঘটনায় পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন এবং কয়েকজন হালকাভাবে আহত হন। সাত কন্যাসন্তান নিয়ে পরিবারটি এখন নিরাপদ আশ্রয়ের অভাবে অনিশ্চয়তা ও দুর্ভোগের মধ্যে রয়েছে।

পরিবারের প্রধান নুর মোহাম্মদের কোমর অনেক আগে থেকেই গুরুতরভাবে আহত হওয়ায় তিনি স্বাভাবিকভাবে কাজ করতে পারেন না। ফলে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি কর্মক্ষম না থাকায় পরিবারটি দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ভুগছে। সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ তাদের দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে।

এমতাবস্থায় টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। মানবিক বিবেচনায় পরিবারটির বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় আর্থিক ও মানবিক সহায়তা প্রদানের জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে।

একই সঙ্গে সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও সকল মানবিক মানুষকে এই অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আন্তরিক আহ্বান জানানো হচ্ছে। সবার সহযোগিতায় সাত কন্যাসন্তানসহ পরিবারটি নতুন করে বেঁচে থাকার সাহস ও আশার আলো খুঁজে পাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24