1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নবীনগরে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হলেন হবিগঞ্জের জাফর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজের চাপেই কি ব্রেন স্ট্রোক? শিপ্রা হালদারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য মগরাহাটে নেত্রকোনায় ৯০ বছরের মারফত আলীর দুর্দশার খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও, দিলেন সহায়তা শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক (হাঁস-মুরগি ও গরু- ছাগল পালন) বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী সাগরদাঁড়ি এমএম ইনস্টিটিউশনে অনিয়মের অভিযোগে মানববন্ধন বেলকুচিতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মৃত গাজী আব্দুল খালেকের দাফন সম্পন্ন জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষকের পুরষ্কার গ্রহন করলেন দিনাজপুর জেলা জামায়াতের আমীর ড. এনামুল হক ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

ভাঙ্গুড়ায় অবৈধ মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালত, ৫০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৩৫ বার পঠিত

মোঃ সুজন আহম্মেদ ক্রাইম রিপোর্টার : পাবনার ভাঙ্গুড়া উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের পাথরঘাটা বিশিপাড়া এলাকায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) গভীর রাতে উপজেলা প্রশাসনের এ অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, পাথরঘাটা বিশিপাড়া এলাকায় রাতের আঁধারে ভেকু (এক্সকাভেটর) ও ডাম্প ট্রাক ব্যবহার করে মাটি কেটে বিক্রি করা হচ্ছিল। আনুমানিক রাত ২টার দিকে ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে অভিযান চালান।

সরেজমিনে স্থানীয়রা জানান, মাটি কাটার স্থানটির দুই পাশে সরকারি রাস্তা রয়েছে। এভাবে মাটি অপসারণের ফলে রাস্তার মারাত্মক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছিল। বিষয়টি আমলে নিয়ে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে ভেকু চালক, ট্রাক চালক এবং মাটি কাটার সঙ্গে জড়িত মূল ব্যক্তিরা পালিয়ে যায়। তবে ঘটনাস্থলে উপস্থিত হিমু আহমেদ (২৫), পিতা- আব্দুস সামাদ, সাং- সাভার, ফরিদপুর, পাবনাকে আটক করা হয়। তিনি অভিযুক্ত ব্যক্তিদের আত্মীয় বলে দাবি করেন।

ভ্রাম্যমাণ আদালত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, সরকারি সম্পদ ও অবকাঠামোর ক্ষতি করে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24