হারিয়ে যাওয়া চিঠির ভাঁজে
আজও তোমার গন্ধ পাই ,
শুকনো গোলাপ লেপ্টে থাকা
সারা চিঠির আঙিনায় ।
আজকে তুমি ভুলেই গেছো
তোমার বাগানের প্রথম ফুল,
রোজকার মতোই গেঁথে দিতে
খোপা করে বাঁধলে চুল ।
হাঁটু গেঁড়ে গোলাপ হাতেই
বলতে ওগো ভালোবাসি ,
লাজুক মুখটা হাতে ঢেকে
দিতাম আমি মিষ্টি হাসি ।
মুখের ভাষায় বলিনি কভু
এমনই করে ভালোবেসো,
আমার চোখের নিনাদ সুখে
আলতো ছুঁয়ায় কাছে এসো ?
তোমার বুকের পাঁজর জুড়ে
লিখে রেখো আমার নাম ,
ভালোবাসার অথৈ জলে
হাজার সুখে অবিরাম ।