1. admin@mhnews24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পরাজিত শক্তি দেশ অস্থিতিশীল করতে পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি: সিলেটে রিজভী ছয়ফুল্লাকান্দিতে ইয়াবাসহ স্বপ্না গ্রেপ্তার আশাশুনিতে পুলিশের অভিযানে সন্ত্রাসবিরোধী মামলার আসামি চেয়ারম্যন পলাশসহ গ্রেফতার-৫ কচুয়ায় জয়নগর তানজিনা নাহার হক বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুনরায় শিক্ষা কার্যক্রম চালুর বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে ৮০ জন দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ দিনাজপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন বীরগঞ্জে জমির সীমানা বিরোধে সংঘর্ষ, গুরুতর আহত মেম্বারসহ হাসপাতালে ভর্তি ৭ জন নেত্রকোনায় জলে ভাসে খালিয়াজুরী, বর্ষাকালে দৃশ্যমান সড়ক না থাকায় নৌকায় তাদের শেষ ভরসা হবিগঞ্জে চা শ্রমিকদের আন্দোলনে ছাত্র ইউনিয়নের একাত্মতা প্রকাশ দাউদকান্দিতে অ্যাম্বুলেন্সে ৬৭২ বোতল স্কাফ, আটক-২

আশাশুনি প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে ওসি শাহিদুর রহমানের সভা মতবিনিময়

  • প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৪০ বার পঠিত

এস,এম মোস্তাফিজুর রহমান।।আশাশুনি প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ নভেম্বর) বিকাল ৫টায় প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রেস ক্লাবের সভাপতি এসকে হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার দাশ। সাধারণ সম্পাদক আকাশ হোসেনের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি জি এম মুজিবুর রহমান,সাবেক সাধারণ সম্পাদক এস এম আহসান হাবিব ও সমীর রায়,রাবিদ মাহমুদ চঞ্চল, শরিফুল ইসলাম,মোস্তাফিজুর রহমান প্রমুখ।
প্রধান অতিথি ওসি শাহিদুর রহমান বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন,তাদের হাতের ছোঁয়ায় সমাজের সঠিক চিত্র ফুটে ওঠে। তিনি আরও বলেন, থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা,মাদক নিয়ন্ত্রণ,কিশোর গ্যাং প্রতিরোধ,অনলাইন জুয়া নির্মূল এবং সব ধরনের অপরাধ দমন আমাদের অন্যতম অগ্রাধিকার। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পুলিশি সেবাকে আরও সহজ ও জনবান্ধব করা হবে। থানাকে আমরা দালাল মুক্ত, হয়রানী মুক্ত রাখতে চাই। থানায় সেবা নিতে আসা কোনো মানুষ যেন হয়রানি বা ভোগান্তির শিকার না হন, সে বিষয়ে পুলিশ সদস্যদের কঠোরভাবে নির্দেশনা দেওয়া হবে।
তিনি আরও বলেন,পুলিশ জনগণের বন্ধু—এই বিশ্বাসকে বাস্তবে রূপ দিতে চাই। অসহায় ও বিপদগ্রস্ত মানুষ যেন কোনো প্রতিবন্ধকতা ছাড়াই পুলিশের সহযোগিতা পান,তা নিশ্চিত করা হবে। অপরাধ দমনে পেশাদারিত্ব,নিরপেক্ষতা ও স্বচ্ছতা বজায় রেখে দায়িত্ব পালন করা হবে। এ ক্ষেত্রে কোনো প্রভাব বা পরিচয় অপরাধীর জন্য ঢাল হতে পারবে না।
সভায় সাংবাদিকরা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক,সামাজিক অপরাধ ও জননিরাপত্তাসহ বিভিন্ন সমস্যা তুলে এসব বিষয়ে পুলিশের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।##

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24