
আশাশুনি প্রতিনিধি।।আশাশুনি বাজারে ব্যবসায়ীদের সংগঠন ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিজনেসম্যান অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (আইবিডব্লিউএফ) উপজেলা কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) রাত ৮টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যালয়ের উদ্বোধন করেন আইবিডব্লিউএফ সাতক্ষীরা জেলা সভাপতি মহিউদ্দিন মাহমুদ।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা সভাপতি এবিএম আলমগীর পিন্টুর সভাপতিত্বে এবং সেক্রেটারি আবুল খায়েরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা সাংগঠনিক সম্পাদক ও আশাশুনি সদর বাজার সভাপতি রুহুল আমিন মোড়ল,সেক্রেটারি মেহেদী হাসান,কোষাধ্যক্ষ আহসান উল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী একরামুল কবির, বাবুল হোসেন,হাবিবুল্লাহ,সম্রাট,আমজাদ হোসেনসহ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যবসায়ীরা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে দরস পেশ করেন আশাশুনি সরকারি কলেজের ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক হাফেজ বাকি বিল্লাহ।
আলোচনা সভা শেষে ব্যবসায়ীদের সার্বিক মঙ্গল ও সংগঠনের সফলতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।