1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু

আশুলিয়ায় ফয়সাল হত্যার মূল অভিযুক্ত পিবিআইর হাতে গ্রেফতার

  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৪২ বার পঠিত

সাভার প্রতিনিধি ঃ

আশুলিয়ায় শ্রীখন্ডি এলাকার আলোচিত ফয়সাল মোল্লা (৩৫) হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করেছে পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো (পিবিআই)। ঘটনায় প্রধান অভিযুক্ত বিপ্লব হাসান বিপুকে ফরিদপুর থেকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে পিবিআই ঢাকা জেলা পুলিশ সুপার এম এন মোর্শেদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন।

এর আগে সোমবার ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, ​গত ১৫ এপ্রিল আশুলিয়ার শ্রীখন্ডি এলাকায় ফয়সাল মোল্লাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা হুমায়ূন কবির বাদী হয়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে ১৯ এপ্রিল পিবিআই মামলাটির তদন্তভার গ্রহণ করেন।

​পিবিআই পুলিশ জানায়, তদন্তের দায়িত্ব পাওয়ার পর তথ্য-প্রযুক্তির সহায়তা এবং ঘটনাস্থলের সিসি ক্যামেরা ফুটেজ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। এতে বিপুর সংশ্লিষ্টতা নিশ্চিত হওয়ার পর তার অবস্থান শনাক্ত করা হয়। পরে তাকে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর এলাকায় একটি অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

​পিবিআই আরো জানায়, তাদের মধ্যে দীর্ঘদিনের ব্যক্তিগত বিরোধ ও পুঞ্জীভূত ক্ষোভ থেকে এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করে। ঘটনার দিন বিপু ও তার সহযোগী মাসুদ মিলে ধারালো অস্ত্র দিয়ে ফয়সালকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

​ঢাকা জেলা পিবিআইয়ের পুলিশ সুপার এম এন মোর্শেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিপু হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং মামলার অন্য আসামি মাসুদকে গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতারকৃত বিপুকে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24