1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

উখিয়ায় বিজিবি-কৃষি বিভাগের যৌথ অভিযানে ১৩০ বস্তা ইউরিয়া সার উদ্ধার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ২০ বার পঠিত

আবু মুসা, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ায় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে মজুদ করে রাখা ১৩০ বস্তা ইউরিয়া সার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও উপজেলা কৃষি বিভাগের যৌথ অভিযান। এ সময় অভিযুক্তরা পালিয়ে গেলেও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৩ জুলাই) বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত উখিয়া ব্যাটালিয়নের অধীন পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ আনজুমানপাড়া বটতলী কবরস্থান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের আগে বিষয়টি উখিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কামনাশিষ সরকারকে অবহিত করা হয়।

পরে পালংখালী বিওপি কমান্ডার সুবেদার মো. তরিকুল ইসলামের নেতৃত্বে বিজিবি সদস্য, উপজেলা কৃষি কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আনজুমানপাড়া এলাকার তিন ব্যক্তির বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে মজুদ করে রাখা ১৩০ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়।

অভিযুক্তরা হলেন— মো. মফিজ উদ্দিন (৪৫), মো. ইউনুস (৪০) ও মো. দুদু মিয়া (৬০)। তবে অভিযান চলাকালে তারা পালিয়ে যান।

বিজিবি জানায়, উদ্ধার করা ইউরিয়া সারের বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি পলাতক অভিযুক্তদের বিরুদ্ধেও আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, সীমান্ত দিয়ে সার, জ্বালানি তেল ও অন্যান্য বাংলাদেশি পণ্য যাতে অবৈধভাবে মিয়ানমারে পাচার না হতে পারে, সে লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে চোরাকারবারিদের শনাক্ত করে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগও নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক, চোরাচালান ও সার পাচার প্রতিরোধেও কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24