1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু রুহিয়ায় অবৈধ ৩০টি নিষিদ্ধ জাল জব্দ প্রকাশ্য আগুনে পুড়িয়ে ধ্বংস সমাধিনগর ব্র্যাক শাখা অফিসে সদস্যের মাঝে গার্ডেন টিলার বিতরণ ভালুকায় বিরোধপূর্ণ জমির দখল বুঝিয়ে দিলো আদালত নীলফামারীতে সর্বোচ্চ ১০১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বাগেরহাটের রামপালে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত সিংড়ায় সেলাই মেশিন,টিউবওয়েল ও অনুদানের চেক বিতরণ করলেন এমপি আনু মিথ্যা মামলায় দীর্ঘ ৬ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন টেকনাফের সাংবাদিক আরাফাত সানি স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

ওরা আমাকে আত্মহত্যার পথে ঠেলে দিচ্ছে// ঠাকুরগাঁওয়ে সংবাদ সম্মেলনে কলেজ শিক্ষিকা

  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৮ বার পঠিত

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ বিবাহ বিচ্ছেদের পরেও সংবাদ সম্মেলনের মাধ্যমে সাবেক স্বামী কর্তৃক হেয় প্রতিপন্ন হচ্ছেন কলেজ শিক্ষিকা। মানসিকভাবে বিপর্যস্ত করে তাকে আত্মহত্যার দিকে ঠেলে দেয়ার অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

শনিবার(১১ জুলাই) ঠাকুরগাঁওয়ের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে পাল্টা সংবাদ সম্মেলন করে এমন অভিযোগে করেন পুরাতন ঠাকুরগাঁও টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষিকা নারগিস খাতুন।
এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী কলেজ শিক্ষিকা নারগিস খাতুন বলেন, “আমার ভাবতেও অবাক লাগে মানুষ কিভাবে এতটা কৌশল অবলম্বন করে কারো ক্ষতি করতে পারে! আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি এটা জানার পরে যে, আমার সাবেক স্বামী বাদশা ফয়সালকে আমার আরেক সাবেক স্বামী হুময়ুন কবির ই ঠিক করেেিলা আমাকে বিয়ে করার জন্যে। আর এটা সে করেছে সম্পুর্ণ পরিকল্পিতভাবে, যেনো আমাকে নিয়ে নানা নোংড়া অভিযোগ সে দাঁড় করাতে পারে। আমার সাবেক স্বামী বাদশা ফয়সাল যেদিন আমাকে শারিরিক নির্যাত করে তখন সে বুক ফুলিয়ে কথা গুলো বলছিলো। এটা জানার পরে আমারো বেঁচে থাকার শক্তি আমি হারিয়ে ফেলছি। এ ধরনের মানুষরুপি কীটদের সর্বোচ্চ শ^াস্তি হওয়া উচিৎ। নাহলে অসহায় নারীরা এদের নানা অপকর্মের গবেষণার খোরাক হয়ে যাবে”।

সম্প্রতি ৮ জুলাই এই শিক্ষিকার বিরুদ্ধে বিয়ের তথ্য গোপন করা, বহু বিবাহ, অর্থ আত্মসাৎ, প্রতারণা সহ নানা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন তার সাবেক স্বামী হুমায়ুন কবির। সে সংবাদ সম্মেলনের সমস্ত তথ্যকে ভুল ও বিভ্রান্তিকর বলে দাবি করেছেন এই শিক্ষিকা।

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতা
০১৭৪০৮৬১০৮০

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24