1. admin@mhnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ প্রশাসনিক স্বচ্ছতা ও উন্নয়নে বদলে যাচ্ছে তানোর: ইউএনও নাঈমা খানের সাফল্য হাউসকিপার থেকে এইচটিসি লোকাল ৬-এর ভাইস প্রেসিডেন্ট: মেরি রিচার্ডের অনুপ্রেরণাদায়ক যাত্রা নিউইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে ডলি পার্টনের স্মরণে গোলাপি আলোকসজ্জা সেকাকাস পুলিশের লেফটেন্যান্ট টমাস ‘টিজে’ মালাঙ্কার মৃত্যু কানাইঘাটে কাতারে নিহত ৫ প্রবাসীর পরিবারকে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী তাহিরপুরে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ নারীকে ধর্ষণের অভিযোগ অভিযুক্ত যুবক আটক লক্ষীপুরে মসজিদের অজুখানায় সাংবাদিককে হামলা অভিযোগ ও হত্যার হুমকি লামায় ৫০ শয্যার হাসপাতালে দেড় লাখ মানুষের চাপ দেশের জন্য কাজ—জামায়াতে ইসলামীর পরিচ্ছন্নতা উদ্যোগ

কালীগঞ্জে এক প্রতিষ্ঠানকে অর্থদণ্ড ৪ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম‍্যমাণ আদালত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৯ বার পঠিত

মোঃ মুক্তাদির হোসেন,
স্টাফ রিপোর্টার।

গাজীপুর কালীগঞ্জ উপজেলার বিভিন্ন যায়গায় অভিযান পরিচালনা করে নাম বিহীন প্রতিষ্ঠানে জরিমানা ও মাদক সেবনের দায়ে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম‍্যমাণ আদালত।
বুধবার (২৬ আগষ্ট) উপজেলার বিজ্ঞ এক্সিকিউটিভ ম‍্যাজিষ্ট‍্যাট সহকারী কমিশনর (ভূমি) আল আমীন হালদার’র নেতৃত্বে উপজেলার বেরুয়া গ্রামে অভিযান চালিয়ে এক নামবিহীন প্রতিষ্টান কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় বক্তারপুর ইউনিয়ন’র বেরুয়া গ্রামের আঃ রহেদ’র ছেলে মোঃ আলম শেখ (২৮) কে ০১ টি মামলায় ৫০,০০০/- জরিমানা ও ৩০(ত্রিশ) দিন বিনাশ্রম কারাদন্ডসহ নামবিহীন প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় বাংলা মদ ও গাজা সেবনের দায়ে তুমলিয়া ইউনিয়ন’র চুয়ারিয়াখোলা গ্রামের ম‍ৃত আঃ কাদির হোসেন’র ছেলে মোবারক হোসেন (৫১), চড়েরখোলা গ্রামের মৃত সেলেন পালমা’র ছেলে সুহৃদ পালমা (৪১),সাতানীপাড়া গ্রামের মৃত জয়নাল আবেদীন’র ছেলে ইকবাল (৪৩) কে ০৩ টি মামলায় ১০০/- টাকা করে মোট ৩০০/- জরিমানা ও ০২ জনকে ৩০(ত্রিশ) দিন করে এবং ০১ জনকে ৬০(ষাট) দিন বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। জানাযায় এই নামবীহিন প্রতিষ্ঠান টি বহুদিন যাবৎ বেরুয়া গ্রামে নকল পণ্য উৎপাদন করে যাচ্ছে,যা স্বাস্থ‍্যের জন্য খুবই ক্ষতিকর। অভিযান পরিচালনার সময়
প্রসিকিউটর মিজানুর রহমান, এস আই, কালীগঞ্জ থানা,গাজীপুর
ও বেঞ্চ সহকারী আল আমিন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24