1. admin@mhnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সৌদি আরব রিয়াদে গ্লোবাল কোম্পানি ও বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের চা-চক্র ও মতবিনিময় সভা অনুষ্ঠিত পটিয়ায় প্যারালাইসিসে আক্রান্ত নারীর পৈতৃক বসতভিটা দখলের অপচেষ্টার অভিযোগ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা জুলাই সনদ বাস্তবায়ন ও আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্য দমনে সরকার ব্যর্থ – ইসহাক খন্দকার নরসিংদীর শিবপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত সংগ্রামপুর স্টেশন সংলগ্ন এলাকায় ডিলিট হওয়া ভোটারদের নাম পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে বিশেষ পথসভা, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি অভয়নগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, র‌্যালি ও আলোচনা সভা জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্ভোদনী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার আদালতে যুবকের কঠোর সাজা চুড়ামনকাঠি বাজারের সোনালী ব্যাংকের সামনে থেকে মোটরসাইকেল চুরি

কাশিয়ানীতে সংবাদ সম্মেলন করে বিএনপি নেতা পদত্যাগ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

মো: সোহান শেখ কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) সদস্য পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন মো. জামাল ফকির।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১:৩০ মিনিটে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি লিখিত ও মৌখিক বক্তব্যের মাধ্যমে এই পদত্যাগের ঘোষণা দেন।

​মো. জামাল ফকির কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামের বাসিন্দা।

​সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্যে তিনি জানান, তার সম্পূর্ণ অজান্তে এবং অনুপস্থিতিতে তাকে কাশিয়ানী উপজেলা বিএনপি দলের সদস্য পদে অন্তর্ভুক্ত করা হয়েছিল। বিষয়টি সম্পর্কে তিনি পূর্বে কোনোভাবেই অবগত ছিলেন না।

​তিনি আরও বলেন, “কমিটিতে আমার নাম থাকার বিষয়টি জানতে পারার সঙ্গে সঙ্গেই আমি তাৎক্ষণিকভাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করি। সাংবাদিক ভাইদের উপস্থিতিতে আমি সজ্ঞানে ও সশরীরে উপস্থিত হয়ে কাশিয়ানী উপজেলা বিএনপির সদস্য পদ থেকে আনুষ্ঠানিকভাবে অব্যাহতি নিলাম।”

​এ সময় তিনি ভবিষ্যতে উক্ত রাজনৈতিক দলের কোনো কর্মকাণ্ডের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা থাকবে না বলেও স্পষ্টভাবে উল্লেখ করেন। সংবাদ সম্মেলনে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24