1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে দুই নারী মাদক ব্যবসায়ীসহ ৩ জন গ্রেফতার ঠাকুরগাঁও থেকে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী গোদাগাড়ী পৌরসভার সড়ক নির্মাণে ব্যপক অনিয়ম জোহানেসবার্গের ব্র্যাকেনসডাউনে বিশেষ অভিযান: বৈধ কাগজবিহীন বিদেশি নাগরিক আটকের নেপথ্য ও অন্তরালের মানবিক চিত্র মজুরি কমিশন বাস্তবায়নসহ তিন দফা দাবিতে রাজশাহী চিনিকল শ্রমিকদের আন্দোলন আত্মগোপনে থাকার পর ডিবির হাতে গ্রেপ্তার সাবেক মেয়র রাসেল ও বশির আহমেদ মাটির গন্ধে লেখা এক জীবন — জেমস আব্দুর রহিম রানার আত্মজীবনের জীবন্ত ইতিহাস ছাতকে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি ও ফেসবুকে অপপ্রচারের অভিযোগ সিলেট সীমান্তে ৪৮ বিজিবির কঠোর অভিযান: ৪৬ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ সংসদ ভবনের নিরাপত্তা বলয় ভেদ করে রাজপথ উত্তাল: NEET পরীক্ষার্থীদের আন্দোলন ঘিরে রণক্ষেত্র নয়াদিল্লি

কাশিয়ানীতে এমপি সেলিমুজ্জামানের উপস্থিতিতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১১ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:- আল ইমরান

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ঐতিহ্যবাহী মাজড়া মহিউল উলূম ফাজিল (ডিগ্রি) মাদরাসার উদ্যোগে “কৃতি শিক্ষার্থী সম্মাননা অনুষ্ঠান ২০২৬” শনিবার ১৮ জুলাই ২০২৬ মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ সেলিমুজ্জামান সেলিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান, কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্লা, সাধারণ সম্পাদক শেখ মোঃ সেলিম, সাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব আলম সেলিম এবং বিশিষ্ট সমাজসেবক আব্দুল আল মামুন (নান্টু মুন্সি)।

মাদরাসার গভর্নিং বডির সভাপতি জনাব মুনসী সাজ্জাদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাদরাসার অধ্যক্ষ জনাব আব্দুল কাইয়ুম খান।

অনুষ্ঠানে মাদরাসার বিভিন্ন বিভাগের কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিরা। বর্ণিল সাজে সজ্জিত মঞ্চে ফুল ও আলোকসজ্জায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। মাদরাসা শিক্ষার্থীরা দেশ ও জাতির গর্ব। তাদের এই সাফল্য ধরে রাখতে হবে এবং নৈতিকতা ও দেশপ্রেম নিয়ে কাজ করতে হবে।”

অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24