1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

কাশিয়ানীতে বসতবাড়ির জমি দখল ও মারধরের অভিযোগ, নগদ টাকা-স্বর্ণালংকার লুটের দাবি

  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১০ বার পঠিত

আশরাফুজ্জামান, গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পারুলিয়া ইউনিয়নের দিঘরগাতী গ্রামে বসতবাড়ির জমি দখলকে কেন্দ্র করে হামলা-মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ ৪ জন আহত হয়েছেন। আহতদের কাশিয়ানী সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর ভুক্তভোগী পরিবার কাশিয়ানী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৩’জুন ২০২৬ তারিখ বেলা আনুমানিক ১০ টার দিকে একই গ্রামের কাশেম শেখ (৬০), তার ছেলে রুবেল শেখ (৩৫) ও পুত্রবধূ লোনিয়া বেগম (২৫) সহ অজ্ঞাত ৩-৪ জন দেশীয় অস্ত্র নিয়ে ভুক্তভোগী মোসাঃ রিনা বেগমের (৫৪) বসতবাড়ির জমিতে বাঁশের বেড়া দিতে আসে। এ সময় রিনা বেগমের মেয়ে মনিরা খানম (২৫) বাধা দিলে বিবাদীরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে মারপিট শুরু করে। 

রিনা বেগমের অভিযোগ, মনিরার ডাকচিৎকারে তার অন্য মেয়ে সুমি খানম (২১), মুন্নি খানম (১৮) ও ছেলে আলামিন (১৬) এগিয়ে আসলে বিবাদীরা লাঠি দিয়ে তাদেরও বেধড়ক মারপিট করে। এতে চারজনই মাথা, মুখ, হাত-পা ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। অভিযোগে আরও বলা হয়, ১ ও ২ নং বিবাদী মনিরা খানম ও সুমি খানমের জামা-কাপড় টানাহেঁচড়া করে শ্লীলতাহানির চেষ্টা করে।

হামলাকারীরা রিনা বেগমের টিনসেট ঘর ভাংচুর করে ঘরে রাখা ধান বিক্রির নগদ ৫০,০০০ টাকা, মনিরা খানমের গলার ৪ আনা ওজনের স্বর্ণের চেইন এবং একজোড়া ৪ আনা ওজনের স্বর্ণের কানের দুল নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। খবর পেয়ে স্থানীয়রা এগিয়ে আসলে বিবাদীরা খুন-জখমের হুমকি দিয়ে পালিয়ে যায়।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহফুজুর রহমান বলেন, “অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘরের দরোজার সামনের বেড়া খুলে দেওয়া হয়েছে।তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার দ্রুত বিচার ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24