1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু রুহিয়ায় অবৈধ ৩০টি নিষিদ্ধ জাল জব্দ প্রকাশ্য আগুনে পুড়িয়ে ধ্বংস সমাধিনগর ব্র্যাক শাখা অফিসে সদস্যের মাঝে গার্ডেন টিলার বিতরণ ভালুকায় বিরোধপূর্ণ জমির দখল বুঝিয়ে দিলো আদালত নীলফামারীতে সর্বোচ্চ ১০১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বাগেরহাটের রামপালে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত সিংড়ায় সেলাই মেশিন,টিউবওয়েল ও অনুদানের চেক বিতরণ করলেন এমপি আনু মিথ্যা মামলায় দীর্ঘ ৬ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন টেকনাফের সাংবাদিক আরাফাত সানি স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

কাশিয়ানীতে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত

  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ২২ বার পঠিত

স্টাফ রিপোর্টার:- আল ইমরান

যথাযথ মর্যাদায় গোপালগঞ্জের কাশিয়ানীতে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত হয়েছে।

রোববার ১২ জুলাই উপজেলা প্রশাসন ও উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও শ্রেষ্ঠ মাঠ কর্মীদের পুরস্কার প্রদান অনুষ্ঠান হয়।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাশিয়ানী থানার ওসি মোঃ মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম ও কাশিয়ানী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিজামুল আলম মোরাদ।

বক্তারা জনসংখ্যা বৃদ্ধির কুফল, বাল্যবিবাহ রোধ ও পরিবার পরিকল্পনার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, “ছেলে হোক, মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট”।

শেষে জনসংখ্যা ও পরিবার পরিকল্পনায় বিশেষ অবদানের জন্য শ্রেষ্ঠ কর্মীদের সম্মাননা স্মারক দেওয়া হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24