1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সার গোপনে মজুতের তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার দুই সাংবাদিক পরে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ মনি আক্তার তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ নবীনগরে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হলেন হবিগঞ্জের জাফর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজের চাপেই কি ব্রেন স্ট্রোক? শিপ্রা হালদারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য মগরাহাটে নেত্রকোনায় ৯০ বছরের মারফত আলীর দুর্দশার খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও, দিলেন সহায়তা শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক (হাঁস-মুরগি ও গরু- ছাগল পালন) বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী

কাশিয়ানীতে ১৯৮ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৯ বার পঠিত

স্টাফ রিপোর্টার:- আল ইমরান

গোপালগঞ্জের কাশিয়ানীতে ১৯৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো: জুয়েল রানা (৩২) নামে এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ মহোদয়ের নির্দেশে মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে শনিবার দিবাগত রাত ০২:১০ ঘটিকায় কাশিয়ানী থানাধীন জোনাসুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জুয়েল রানা কাশিয়ানী উপজেলার বাসিন্দা, পিতা হারুন শেখ। সে কাশিয়ানী উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন গোপালগঞ্জ জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৯৮ পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদক জব্দতালিকা মূলে জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24