
ডেক্স রিপোর্ট
গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন কুসুমদিয়া মাজার এলাকা হতে হত্যাচেষ্টা মামলার এজাহার নামীয় ০৩ জন পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৬, যশোর ও ভাটিয়াপাড়া ক্যাম্পের যৌথ আভিযানিক দল।
র্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ১৪ জুন ২০২৬ তারিখ, রাত ০১:৩০ ঘটিকার সময় র্যাব-০৬, যশোর ও ভাটিয়াপাড়া ক্যাম্পের যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন কুসুমদিয়া মাজার এলাকায় অভিযান পরিচালনা করে গত ১৯/০৫/২০২৬ ইং তারিখ নড়াইল জেলার কালিয়া থানাধীন হাড়িডাঙ্গার বাসিন্দা শাহাবুদ্দিন থান্দারকে হত্যা চেষ্টা মামলার এজাহার নামীয় ০৩ জন পলাতক আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিরা হলেন *১। শিশান থান্দার (৫০), ২। বায়েজিদ থান্দার (৩০), ৩। তোকা থান্দার (২৫)* সর্বসাং: হাড়িডাঙ্গা, থানা: কালীয়া, জেলা: নড়াইল।
মামলার এজাহার পর্যালোচনা করে জানা যায়, গত ১৯/০৫/২০২৬ ইং তারিখ, ধৃত আসামিসহ মামলার অন্যান্য আসামিরা ভিকটিমকে তাদের নিজেদের জায়গায় চলাচল করতে বাঁধাপ্রদান করে এবং অবৈধভাবে সে জায়গা দখল করার চেষ্টা করে। এরই ধারাবাহিকতায় ধৃত আসামিসহ অন্যান্য আসামিরা রামদা, হাতুড়ি, লোহার রড নিয়ে বেআইনী অস্ত্রে সজ্জিত হয়ে ভিকটিমের বাড়িতে প্রবেশ করে ভিকটিম শাহাবুদ্দিন থান্দারের মাথায় ও শরীরে এলোপাথারি আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।
ভিকটিমের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ভিকটিমকে উদ্ধার করে যশোরের কালিয়া উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। ভিকটিম শাহাবুদ্দিন থান্দারের অবস্থা আশঙ্খাজনক হওয়ায় তাকে কালিয়া স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্যা গ্রেফতারকৃত আসামিদের নড়াইলের কালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।