1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সার গোপনে মজুতের তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার দুই সাংবাদিক পরে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ মনি আক্তার তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ নবীনগরে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হলেন হবিগঞ্জের জাফর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজের চাপেই কি ব্রেন স্ট্রোক? শিপ্রা হালদারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য মগরাহাটে নেত্রকোনায় ৯০ বছরের মারফত আলীর দুর্দশার খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও, দিলেন সহায়তা শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক (হাঁস-মুরগি ও গরু- ছাগল পালন) বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী

কিশোর গ্যাংয়ের হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান!

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ২৯ বার পঠিত

সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

​ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর আদালতপাড়ায় একটি পরিবারে কিশোর গ্যাংয়ের বর্বর হামলার প্রতিবাদ এবং জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছেন শিক্ষার্থীরা।

​১৭ আগস্ট সোমবার দুপুর ১২টায় নবীনগর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং পরবর্তীতে উপজেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

​মানববন্ধনে বক্তারা বলেন, কিশোর গ্যাংয়ের ক্রমবর্ধমান দৌরাত্ম্যের কারণে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে।

অবিলম্বে মূল হোতাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান তারা। অন্যথায় আরও কঠোর ও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

​বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

​উল্লেখ্য, গত ১৪ আগস্ট ২০২৬ তারিখ শুক্রবার দুপুরে নবীনগর পৌর সদরের আদালতপাড়ায় হেলাল মিয়ার ছেলে নাবিলের এক বন্ধুর সঙ্গে ঝগড়ার জেরে একটি বেপরোয়া কিশোর গ্যাং হেলাল মিয়ার বাড়িতে সশস্ত্র হামলা চালায়।

হামলাকারীরা জান্নাতুল মাওয়া (রানা), বিশাল মিয়া, নাবিল মিয়া ও তার চাচা জালালকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পাশাপাশি বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। হামলায় গুরুতর আহত বিশাল মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সুনির্দিষ্ট নাম উল্লেখ করে ঘটনার দিনই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24