1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

কেশবপুরে বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে এমপি মোক্তার আলী

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৪১ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

যশোরের কেশবপুর পৌরসভা ও পাঁজিয়া ইউনিয়নের বিভিন্ন বন্যাকবলিত ও জলাবদ্ধ এলাকায় পরিদর্শন করে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মোঃ মোক্তার আলী।
সোমবার (১৩ জুলাই-২৬) সকালে তিনি পাঁজিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মনোহরনগর মোল্লাপাড়া পাথরঘাটা এলাকাসহ বিভিন্ন প্লাবিত এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজখবর নেন এবং খাদ্যসামগ্রী বিতরণ করেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী বলেন, “দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। সরকার ও সমাজের বিত্তবান সবাইকে অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসতে হবে। বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।”
এ সময় স্থানীয় বাসিন্দারা জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবি জানিয়ে বলেন, সাম্প্রতিক বৃষ্টিপাতে এলাকায় পানি জমে থাকলেও দ্রুত নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় দীর্ঘস্থায়ী দুর্ভোগের সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, অপরিকল্পিত মৎস্যঘেরের বেড়িবাঁধ এবং খাল-নালায় স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় প্রতিবছরই এ ধরনের জলাবদ্ধতা দেখা দেয়। তারা সমস্যার স্থায়ী ও টেকসই সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
তিনি কেশবপুরের বালিয়াডাঙ্গা, পাথরঘাটা এলাকায় হরিহর নদ খননের কারনে ক্ষতিগ্রস্থ বাড়ি ঘর সোমবার সকালে পরিদর্শন ও খাদ্য সামগ্রী বিতরন করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাইদুর রহমান সাঈদ, সহকারী সেক্রেটারি তবিবুর রহমান, পাঁজিয়া ইউনিয়ন আমির মাসুদ কামালসহ স্থানীয় নেতৃবৃন্দ।
ছবি
১৩/০৭/২৬

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24