1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক পরিচয় ও সাংবাদিকতার নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগ, জাকারিয়া আহমদ স্বাধীনের কর্মকাণ্ডে উদ্বিগ্ন এলাকাবাসী বাল্যবিবাহ বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান এটি এম কামরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ১৪ পরিবারকে আর্থিক সহায়তা দিলেন এমপি নূরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জে মনি উকিলের ১৬তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা আইন- শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে আটকা ১ হাজার পর্যটক, বন্ধ একাধিক নৌপথ ডেমরা আলহাজ্ব শামসুর রহমান মডেল কলেজের প্রতিষ্ঠাতা মরহুম শামসুর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মারকাজুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় ও এতিমখানার ছাএ শিক্ষকদের হাজি মুহাম্মদ আলীর নিজ উদ্দেগে দুপুরে খাবারে আয়োজন করেন পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৪৩ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

কেশবপুরে স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা সমাধান এর ব্যবস্থাপনায়, অরবিস ইন্টারন্যাশনাল এর অর্থায়নে, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল এর সহযোগিতায় কেশবপুরে ছানী রোগী বাছাই উপলক্ষে একটি ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর-২৬) কেশবপুরে সমাধান সংস্থার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই ক্যাম্প পরিচালনা করেন, খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের জুনিয়র কনসাল্টটেন্ট ডাঃ আবুল কালাম আযাদ সুমন ও তার সহকারীবৃন্দ।

উন্মুক্তভাবে ক্যাম্পে আসা সকল চক্ষু রোগীদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবাপ্রদান করা হয়েছে। প্রাথমিকভাবে চক্ষু পরীক্ষার পর অপারেশন উপলক্ষ্যে ছানী রোগী চিহ্নিত করা হয় এবং বাকি রোগীদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

অনুষ্ঠিত এই চক্ষু ক্যাম্পে ৪০ জন ছানী রোগী সনাক্ত করা হয়। তাদেরকে বিনামূল্যে অপারেশনের জন্য শিরোমণি বাদামতলা খুলনা বিএনএসবি চক্ষু হাসাপাতালে নিজস্ব গাড়ী যোগে নিয়ে যাওয়া হয়।

অপারেশন শেষে পরবর্তীতে পুনরায় গাড়ী যোগে তাদের কেশবপুরে পৌঁছে দেয়া হবে। এই চক্ষু ক্যাম্পে মোট ১১৯ জন রোগীকে চক্ষু সেবা দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন সমাধান সংস্থার নির্বাহী পরিচালক মোঃ রেজাউল করিম, পরিচালক (সার্বিক) মোঃ শাহীনুর রহমান, পরিচালক (কার্যক্রম) আবু জাফর মাতুব্বর, পরিচালক (অর্থ) মোঃ শাহাদাৎ হোসেন, প্রশিক্ষণ সমন্বয়কারী মোঃ মুনছুর আলীসহ অন্যান্য কর্মকর্তা।ছবিঃ ১৯/১১/২৬

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24