1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক পরিচয় ও সাংবাদিকতার নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগ, জাকারিয়া আহমদ স্বাধীনের কর্মকাণ্ডে উদ্বিগ্ন এলাকাবাসী বাল্যবিবাহ বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান এটি এম কামরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ১৪ পরিবারকে আর্থিক সহায়তা দিলেন এমপি নূরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জে মনি উকিলের ১৬তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা আইন- শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে আটকা ১ হাজার পর্যটক, বন্ধ একাধিক নৌপথ ডেমরা আলহাজ্ব শামসুর রহমান মডেল কলেজের প্রতিষ্ঠাতা মরহুম শামসুর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মারকাজুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় ও এতিমখানার ছাএ শিক্ষকদের হাজি মুহাম্মদ আলীর নিজ উদ্দেগে দুপুরে খাবারে আয়োজন করেন পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১৫ বার পঠিত

মোঃ শফিয়ার রহমান পাইকগাছা
(খুলনা )প্রতিনিধি: –

খুলনার পাইকগাছায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, অগ্নিসংযোগ ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে উপজেলা ও পৌরসভা বিএনপি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে বৈরী আবহাওয়া উপেক্ষা করে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সোলাদানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম এনামুল হক, উপজেলা বিএনপির সদস্যসচিব এস এম ইমদাদুল হক এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন সেলিম নেওয়াজ, তুষার কান্তি মন্ডল, আবুল হোসেন, বেনজির আহম্মেদ লাল, অ্যাডভোকেট ইকরামুল বিশ্বাস, সাজ্জাদ হোসেন মানিক, আনারুল কাদির ও আমিনুর সরদারসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পথসভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ। সভা শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পাইকগাছা পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা ও পৌর বিএনপিসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24