1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক পরিচয় ও সাংবাদিকতার নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগ, জাকারিয়া আহমদ স্বাধীনের কর্মকাণ্ডে উদ্বিগ্ন এলাকাবাসী বাল্যবিবাহ বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান এটি এম কামরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ১৪ পরিবারকে আর্থিক সহায়তা দিলেন এমপি নূরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জে মনি উকিলের ১৬তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা আইন- শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে আটকা ১ হাজার পর্যটক, বন্ধ একাধিক নৌপথ ডেমরা আলহাজ্ব শামসুর রহমান মডেল কলেজের প্রতিষ্ঠাতা মরহুম শামসুর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মারকাজুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় ও এতিমখানার ছাএ শিক্ষকদের হাজি মুহাম্মদ আলীর নিজ উদ্দেগে দুপুরে খাবারে আয়োজন করেন পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

বাল্যবিবাহ বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান এটি এম কামরুল ইসলাম

  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ২৫ বার পঠিত

মোঃ মুক্তাদির হোসেন,
স্টাফ রিপোর্টার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম বলেন, আগের তুলনায় বর্তমানে বাল্যবিবাহের হার অনেক কমেছে এবং মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে। তবে সম্মিলিত উদ্যোগ অব্যাহত থাকলে সমাজ থেকে ধীরে ধীরে বাল্যবিবাহ নির্মূল করা সম্ভব হবে।

প্রশাসনের উদ্যোগে কোনো নাবালিকার বিয়ে বন্ধ করার পর পুনরায় বিয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে কি না, সে বিষয়ে সমাজের গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের নজর রাখতে হবে।

কোনো নিকাহ রেজিস্ট্রার সরকারি রেজিস্ট্রারের বাইরে অন্য কোনো খাতা বা রেজিস্টার ব্যবহার করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

একইভাবে বেআইনিভাবে নোটারি কার্যক্রমের মাধ্যমে বাল্যবিবাহ সম্পন্ন করার সঙ্গে জড়িত আইনজীবীদেরও আইনের আওতায় আনা হবে।

এ ক্ষেত্রে জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা, বিবাহ নিবন্ধক ও সচেতন নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। গাজীপুরের কালীগঞ্জে উপজেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম এসব বলেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন উপজেলা সাব-রেজিস্ট্রার এস এম সাদনাম নোমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মীর তারিম বাশার লিমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান খান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. খায়রুল আহসান মিন্টু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সামসুজ্জামান আকন্দ প্রমুখ।

এ সময় অন্যান্যের মাঝে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, উপজেলা মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগম, নাগরী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কুহিনুর বেগম, মোক্তারপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আইউব বাগমার, নিকাহ রেজিস্ট্রার, অন্যান্য ধর্মের বিবাহ নিবন্ধকসহ উপজেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির মনোনীত সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24